শিরোনামঃ
নিউজরুম ১৬-১১-২০১৯ ০৭:০৬ অপরাহ্ন |
শিবগঞ্জ প্রতিনিধিঃ 'তরুণ প্রজন্মকে সন্ত্রাস ও মাদকমুক্ত রাখতে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে হবে' শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়নের ভাগকোলা পূর্বপাড়া তরুণ প্রজন্মের উদ্যোগে আয়োজিত শর্টপিচ ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে মোকামতলা ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক এমএ মারুফ মন্ডল উপরোক্ত কথাগুলো বলেন।
৮টি দলের অংশগ্রহণে ২৫ অক্টোবর শুরু হয়ে ১৬ নভেম্বর শনিবার অনুষ্ঠিত ফাইনালে টানটান উত্তেজনায় শংকরপুর উত্তরপাড়া ক্রিকেট ক্লাব সুপার ওভারে চাকলমা ব্যাপারীপাড়া ক্রিকেট দলকে ৩ রানে পরাজিত করে চাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে প্রধান অতিথি বিজয়ী দলের মাঝে পুরস্কার বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ তথ্য প্রযুক্তি লীগের কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক রুহুল আমিন, বগুড়া জেলা ছাত্রলীগের উপ-মানব সম্পদ বিষয়ক সম্পাদক সাব্বির হাসান, মোকামতলা ইউনিয়ন ছাত্রলীগ এর যুগ্ন আহব্বায়ক শাকিরুল ইসলাম, আবু যুবায়ের তালহা, ছাত্রলীগ নেতা তানভীর, আবু নাইম, মাহমুদুল হাসান, মাহমুদুর রহমান মিম, লেবু, আতিকুর রহমান আতিক প্রমূখ। উক্ত খেলায় আম্পায়ার হিসেবে খেলা পরিচালনা করেন পলাশ তাকে সহযোগীতা করেন নূরনবী, খেলায় থার্ড আম্পায়ার ছিলেন আকাশ।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com