চৌহালীতে ৪০দিনের কর্মসূচির কাজ উদ্বোধন
২৮ জুন, ২০২৬ ০১:১৫ পূর্বাহ্ন

  

চৌহালীতে ৪০দিনের কর্মসূচির কাজ উদ্বোধন

সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি
১৬-১১-২০১৯ ০৫:২৭ অপরাহ্ন
চৌহালীতে ৪০দিনের কর্মসূচির কাজ উদ্বোধন

চৌহালী  প্রতিনিধিঃ সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় ৭টি ইউনিয়নে চলতি ২০১৯-২০২০ অর্থ বছরে মানবীক সহায়তা কর্মসুচির আওতায় অতিদরিদ্র পরিবারের জন্য কর্মসংস্থান কর্মসুচি (ইজিপিপি) ২৬টি উন্নয়ন প্রকল্পের ১ম পর্যায়ের কাজ শুভ উদ্বোধন করা হয়েছে।  উপজেলায় গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ২৬টি প্রকল্পের মধ্যে গ্রামীণ রাস্তা মেরামত,রাস্তা পূণঃনির্মাণ,মাঠ ভরাটসহ ২৬টি প্রকল্প রয়েছে। ২০১৯-২০২০ অর্থ বছরের প্রথম পর্যায়ের প্রকল্প কাজে মোট বরাদ্দ ১কোটি ৫৪লক্ষ টাকা। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে অতিদরিদ্রদের জন্য  কর্মসংস্থান কর্মসুচি (ইজিপিপি) এর আওতায় চলতি অর্থ বছরে প্রথম পর্যায়ের এ কাজে ১হাজার ৯’শ ৩৭জন নারী-পুরুষ অংশ গ্রহণ করে। হতদরিদ্র মোছাঃ আজিরন,রফিকুল,বাছেরণ,জামেরন,নুরমোহাম্মদ,আওয়াল, কাশেম, নজরুল,মালেকা,কুলছুম, রহিমা,কবরী বলেন, আমরা এ কাজ পেয়ে সংসারের অভাব অনটন মচনে এখন সহায়ক ভুমিকা রাখবে। তারা এ কাজ পেয়ে অত্যন্ত খুশি বলে জানান। 


গত  ১৬ নভেম্বর শনিবার সকালে উত্তর খাষকাউলিয়া ঈদগা মাঠ থেকে হোসেন আলীর বাড়ি পর্যন্ত রাস্তা উদ্বোধনের মধ্য দিয়ে ৪০দিন প্রকল্পের কাজ শুরু হওয়া এ কাজ ২৪ ডিসেম্বর ২০১৯ তারিখ পর্যন্ত চলবে। চৌহালী উপজেলার ৭টি ইউনিয়নের মোট ২৬টি গ্রামীণ অবকাঠামোর ব্যাপক উন্নয়ন হবে বলে স্থানীয় প্রশাসন দাবি করেন। চৌহালী উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ ফারুক সরকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রকল্পের শুভ উদ্বোধন করেন। এ সময় উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান মওদুদ আহমেদ,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ মজনু মিয়া,খাষকাউলিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ শহিদুর রহমান শহিদ, ট্যাক অফিসার মোঃ সানওয়ার হোসেন,নেতা মাসুম সিকদার ইউপি সদস্য আক্তরুজ্জামান, আঃ মান্নানসহ অন্যান্য মেম্বাররা উপস্থিত ছিলেন। 

 

 পিআইও মোঃ মজনু মিয়া জানান, ৪০দিন প্রকল্পের কোথাও কোন কাজের মান নি¤œ মানের হলে তা পুনঃরায় সে কাজ আদায় করে নেয়া হবে। প্রশাসনের পক্ষ থেকে এ কাজের অনিয়মের বিরুদ্দে কঠোর সংকেত দেয়া আছে কোথাও কোন দুর্নীতি অনিয়মের সংবাদ পাওয়া গেলে ছার দেয়া হবে না। আমরা সর্বক্ষন কাজের তদারকি অব্যাহত থাকবে। ।


 ইউএনও দেওয়ান মওদুদ আহমেদ জানান, এবার কঠোর ভাবে তদারকি করা হলে  শতভাগ কাজ সম্ভব হবে। চলতি কাজের কোন অনিয়ম দুর্ণীতি ও স্বজনপ্রিতি চলবে না। চেয়ারম্যান মোঃ ফারুক সরকার জানান, প্রধানমন্ত্রীর উন্নয়ন শতভাগ নিশ্চিত করা হলে গ্রাম হবে শহর। সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নে প্রত্যেক গ্রামে প্রকল্প কাজ যথাযথ ভাবে নিশ্চিত করার আহবান করেন।


সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি ১৬-১১-২০১৯ ০৫:২৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 421 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com