চলন্ত ট্রেনে অগ্নিসংযোগ ঘটনাটি নাশকতা কিনা খতিয়ে দেখা হচ্ছেঃ-রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন
০৫ মে, ২০২৬ ০৮:৫১ পূর্বাহ্ন

  

চলন্ত ট্রেনে অগ্নিসংযোগ ঘটনাটি নাশকতা কিনা খতিয়ে দেখা হচ্ছেঃ-রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
১৫-১১-২০১৯ ০৭:৫৪ অপরাহ্ন
চলন্ত ট্রেনে অগ্নিসংযোগ ঘটনাটি নাশকতা কিনা খতিয়ে দেখা হচ্ছেঃ-রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন
রায়হান আলীঃসিরাজগঞ্জের উল্লাপাড়ায় চলন্ত ট্রেনে অগ্নিসংযোগের ঘটনাটি নাশকতা কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। শুক্রবার বিকেল ৪ টার দিকে উল্লাপাড়া রেলস্টেশনে ক্ষতিগ্রস্ত ট্রেন এবং রেললাইন পরিদর্শন করেন। এসময় তিনি বলেন ট্রেন লাইনচ্যূত হয়ে অগ্নিসংযোগের ঘটনা কিভাবে ঘটলো তা জানতে ৪ টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।তদন্ত প্রতিবেদন হাতে পেলে সঠিক তথ্য জানা যাবে । তিনি আরো জানান ট্রেনটি যখন দূর্ঘটনা ঘটেছিল সেসময় ল লাইন মেরামতের কাজ চলছিল, দূর্ঘটনাটি রেললাইনের ত্রুটির কারণে হয়ে কিনা সঠিক তথ্য উদঘাটনের জন্য ২ জন (খালাসি) কে আটক করা হয়েছে । তবে কি পরিমাণ ক্ষতি হয়েছে তিনি বলতে পারেননি তিনি । তিনি আরো জানান ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামত করতে সময় লাগবে তবে মিটারগেজের লাইনটি মেরামত করা হলে সিডিউল বিপর্যয় হবে না। রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনের সাথে উপস্থিত ছিলেন রেল মন্ত্রণালয়ের সচিব মোফাজ্জল হোসেন, সিরাজগঞ্জ জেলা প্রশাসন ড. ফারুখ আহম্মেদ,পশ্চিমাঞ্চল রেল বিভাগ রাজশাহীর মহাব্যবস্থাপক (জিএম) মিহির কান্তি গুহ, পাকশীর বিভাগীয় ব্যবস্থাপক (ডিআরএম) মোঃ মিজানুর রহমান,উল্লাপাড়া উপজেলা চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি,পৌর মেয়র এস এম নজরুল ইসলাম,উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পান্না, সহ প্রমূখ।

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ১৫-১১-২০১৯ ০৭:৫৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 517 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com