পাঁচ কেজি পেঁয়াজ কিনলে ১০ টাকা ছাড়
০১ আগস্ট, ২০২৬ ০৬:০৯ অপরাহ্ন

  

পাঁচ কেজি পেঁয়াজ কিনলে ১০ টাকা ছাড়

নিউজরুম
১৫-১১-২০১৯ ০৪:৩১ অপরাহ্ন
পাঁচ কেজি পেঁয়াজ কিনলে ১০ টাকা ছাড়

রাজধানীর উত্তরার খুচরা বাজারে পেঁয়াজ বিক্রি হচ্ছে ২৫০ থেকে ২৬০ টাকা দরে। তবে একসঙ্গে ৫ কেজি কিনলে প্রতি কেজিতে মিলছে ১০ টাকা ছাড়। খোঁজ নিয়ে জানা যায়, উত্তরার সবচেয়ে বড় বাজার বিডিআর মার্কেটে শুক্রবার (১৫ নভেম্বর) দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ২৫০ থেকে ২৬০ টাকায়। মিশর, মিয়ানমারের পেঁয়াজ প্রতি কেজি বিক্রি হচ্ছে ২২০ টাকায়। চড়া দামের জন্য সরবরাহ সংকটকেই দায়ী করছেন আড়তদাররা।

খুচরা ও পাইকারি বাজারে পেঁয়াজ কিনতে এসে নাভিশ্বাস ক্রেতাদের। সরবরাহ না বাড়িয়ে বাজার মনিটরিং করলে দাম আরও বাড়বে বলে মনে করেন ব্যবসায়ীরা।

পেঁয়াজ কিনতে এসে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে সামির আরাফাত বলেন, এভাবে তো চলা যায় না। প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে দাম বাড়ছে। এর শেষ কোথায়? পেঁয়াজের দাম সোনার মতো হয়ে যাচ্ছে দিন দিন।


নিউজরুম ১৫-১১-২০১৯ ০৪:৩১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 346 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com