তাড়াশে দেশীগ্রাম ইউপি বিএনপি’র আহবায়ক কমিটি গঠন
০৮ নভেম্বর, ২০২৬ ১১:৫৭ অপরাহ্ন

  

তাড়াশে দেশীগ্রাম ইউপি বিএনপি’র আহবায়ক কমিটি গঠন

স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ
১৪-১১-২০১৯ ০৬:৪৯ অপরাহ্ন
তাড়াশে দেশীগ্রাম ইউপি বিএনপি’র আহবায়ক কমিটি গঠন

আশরাফুল ইসলাম রনি: সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার দেশীগ্রাম ইউনিয়ন বিএনপি’র আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলার দেশীগ্রাম ইউনিয়নে গুড়পিপুল হাইস্কুল মাঠে ইউনিয়ন বিএনপি’র সহ¯্রাধিক নেতাকর্মীর কণ্ঠভোটের মাধ্যমে আহবায়ক কমিটি গঠন করা হয়। এ সময় তাড়াশ উপজেলা বিএনপির আহবায়ক বেনজির আহমেদ শফি, সদস্য সচিব প্রভাষক সাইদুর রহমান, যুগ্ন-আহবায়ক স.ম আফসার আলী, আমিনুর রহমান টুটুল, অধ্যাপক আব্দুর রহিম, হাসান ইকবাল শহিদ, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি জমশেদ আলী তালুকাদার, যুবদল নেতা আব্দুল লতিফ, ছাত্রদলের সভাপতি রাজিব আহমেদ মাসুমসহ অনেকেই উপস্থিত ছিলেন। পরে কণ্ঠভোটের মাধ্যমে দেশীগ্রাম ইউনিয়ন বিএনপির আহবায়ক দেলোয়ার হোসেন ও যুগ্ন-আহবায়ক গোলাম মস্তোফা নির্বাচিত হয়।

 


স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ১৪-১১-২০১৯ ০৬:৪৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 542 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com