শিরোনামঃ
নিউজরুম ১৪-১১-২০১৯ ০৩:৫৬ অপরাহ্ন |
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রংপুর এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে আগুন লাগার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে উল্লাপাড়ায় এ দুর্ঘটনাটি ঘটে। তবে তাৎক্ষণিকভাবে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। জানা গেছে, রংপুর এক্সপ্রেস ট্রেনের ৫টি বগি লাইনচ্যুত হয়ে যায়, এছাড়া পুড়ে গেছে ২টি বগি।
ট্রেনটি রংপুর হতে ঢাকা যাচ্ছিল বলে জানা গেছে। দুর্ঘটনায় পতিত হয়ে কাত হয়ে পড়ে ট্রেনটির ইঞ্জিন। শেষ খবর পাওয়া পর্যন্ত ট্রেনটিতে আগুন জ্বলছে। উদ্ধারকারীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ করছে। দুর্ঘটনার ফলে উত্তরাঞ্চলের সঙ্গে রাজধানীর রেলযোগাযোগ বন্ধ হয়ে গেছে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com