শিরোনামঃ
রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ১৪-১১-২০১৯ ০৩:৩৩ অপরাহ্ন |
উল্লাপাড়া প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় চোলাইমদসহ ১ মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে র্যাব ১২ এর সদস্যরা। বুধবার সন্ধ্যায় সিরাজগঞ্জ র্যাব ১২ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার খলিলুর রহমানের নেতৃত্বে র্যাবের একটি অভিযানকারী দল গোপন সংবাদের ভিত্তিতে উল্লাপাড়া উপজেলার শ্যামলীপাড়া-লাহেড়ী মোহনপুর আঞ্চলিক সড়কের শ্যামলীপাড়া পশ্চিমপাড়া নামক স্থানে অভিযান চালিয়ে রায়গঞ্জ থানার কালিন্দা ঘোষপাড়া এলাকার মৃত জগন্নাথ ঘোষের ছেলে আনন্দ ঘোষ (৪৫) কে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৪০ লিটার চোলাইমদ পাওয়া যায়।
বৃহস্পতিবার সকাল ১০ টায় সিরাজগঞ্জ র্যাব ১২ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার খলিলুর রহমান এক প্রেসব্রিফিং এ তথ্যটি নিশ্চিত করে জানান আটককৃতর নামে উল্লাপাড়া মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com