শিরোনামঃ
স্টাফ করেস্পন্ডেন্ট, সিরাজগঞ্জ ১৪-১১-২০১৯ ০১:৫০ অপরাহ্ন |
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা ব্রম্ভগাছা ইউনিয়নের তেবাড়িয়া গ্রামে একটি পারিবারিক মন্দিরের লক্ষী প্রতিমা ভাংচুর করেছে দুবৃত্তরা। এঘটনায় অজ্ঞাত আসামী দিয়ে রায়গঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে তবে ঘটনার ক্লু উদ্ধার করতে পারে নি পুলিশ।
মদন সাহা জানান বুধবার বিকেলে একটি ছোট ছেলে মন্দিরের পাশে খেলার সময় দেখে মন্দিরের প্রতিমার মাথা ভেঙ্গে মাটিতে পড়ে আছে এবং প্রতিমার দুই হাতের কিছু অংশ ভাঙ্গা পরে শিশুটি তাদের খরব দেয়। খবর পেয়ে তারা বাড়ির পিছনে গিয়ে দেখে লক্ষী প্রতিমার মাথা এবং হাত ভাঙ্গা। পুলিশকে খবর দিলে রাতেই রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পঞ্চানন বিশ্বাষ এবং রায়গঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমুর রহমান মন্দিরটি পরিদর্শনে যান। এঘটনায় রাতেই বাড়ির মালিক মদন সাহা বাদি হয়ে অজ্ঞাত আসামী করে রায়গঞ্জ থানায় একটি মামলা করেন।
বাড়ির আরেক মালিক ডাঃ আনন্দ সাহা জানান প্রায় ৬০/৭০ বছর আমাদের বাড়ির পিছনে পারিবারিক মন্দিরে আনন্দঘন পরিবেশে লক্ষী পুজা করা হয়। এবং বছর ব্যাপি প্রতিমাটি মন্দিরে রেখে সকাল সন্ধ্যা পুজা করা হয়। বাপ দাদার আমল থেকে এ ভাবেই চলে আসছে। এই গ্রামে আমরা সাম্প্রদায়িক সমú্রীতি রয়েছে। এখানে আমরা একে অপরের বিপদে এগিয়ে আসি। এখানে আমাদের কোন শত্রু নেই। কিন্তু কারা কি কারনে এই প্রতিমা ভাংলো সেটা আমরা বুঝতে পারছি না। মামলা দিয়েছে ওসি এবং ইউএনও পরির্দশন করেছে। হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ ও পুজা উদযাপন পরিষদের নেতৃৃবন্দ এসেছে। আমরা ঘটনার তদন্ত করে দোষীদের গ্রেফতারের দাবি জানাই। এদিকে বৃহস্পতিবার সকালে জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক রোটারিয়ান নরেশ চন্দ্র ভৌমিক,সহ সাধারন সম্পাদক উৎপল সাহা এবং সাংগঠনিক সম্পাদক দিলীপ গৌর,রায়গঞ্জ উপজেলার আহবায়ক তাপস ও পৌর শাখার সাধারন সম্পাদক সুবল সাহা মন্দিরটি পরিদর্শন করেন। এসময় নেতৃবৃন্দ দ্রুত ঘটনার কারন উদ্ধার করে দোষীদের গ্রেফতারের দাবি জানান।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পঞ্চানন বিশ্বাষ জানান ঘটনা শোনার সাথে সাথেই আমরা রাতেই ঘটনা স্থলে গিয়েছি পরে মামলা নিয়েছি। তদন্তকারি কর্মকর্তা তদন্ত করছে তবে এখ নপর্যন্ত কোন ক্লু উদ্ধার করতে পারে নি।
পুলিশ সুপার টুটুল চক্রবর্তী জানিয়েছেন প্রতিমা ভাংচুরের খবর পেয়েই রাতেই সেখানে পুলিশ পাঠানো হয়েছিলো। এবং থানার ওসিকে মামলা নিয়ে ঘটনার তদন্তের নির্দেশনা দেয়া হয়েছে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com