নলকা সিডিপির আয়োজনে স্বাস্থ্য সচেতনতা বিষয়ক ক্যাম্পেইন
০৫ মে, ২০২৬ ০৫:৪৫ পূর্বাহ্ন

  

নলকা সিডিপির আয়োজনে স্বাস্থ্য সচেতনতা বিষয়ক ক্যাম্পেইন

স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা
১৩-১১-২০১৯ ০২:৫৫ অপরাহ্ন
নলকা সিডিপির আয়োজনে স্বাস্থ্য সচেতনতা বিষয়ক ক্যাম্পেইন

সলঙ্গা প্রতিনিধি : "নিরাপদ পানি ও স্বাস্থ্য সম্মত টয়লেট ব্যবহার করি,সুস্থ্য সুন্দর জীবন গড়ি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বাস্থ্য সচেতনতা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।গতকাল মঙ্গলবার বেলা ১টার দিকে নলকা ইউপির বোয়ালিয়ার চর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ক্যাম্পেইনে সভাপতিত্ব করেন,উক্ত বিদ্যালয়ের এসএমসির সভাপতি সেলিম রেজা। বেসরকারী উন্নয়ন সংস্থা গুড নেইবারস্ বাংলাদেশ নলকা সিডিপি ক্যাম্পেইনটির আয়োজন করেন। অনুষ্ঠানে সন্মানীত অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সিডিপির ম্যানেজার মি: কর্ণেল কস্তা,এসি: ম্যানেজার (এডমিন) মি: কিরণ বাড়ৈ,শিক্ষক আব্দুস সালাম,বেলাল হোসেন, নাজমা খাতুন,ফ্যাসিলিটেটর রেজাউল করিম,উক্ত বিদ্যালয়ের ৩য় শ্রেণীর ছাত্রী সাথী,৫ম শ্রেণীর ছাত্র আবু তালহা প্রমুখ। শেষে হ্যান্ড ওয়াশ, সাবান ও নাস্তা বিতরনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।


স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা ১৩-১১-২০১৯ ০২:৫৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 345 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com