চৌহালীতে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ
২৮ জুন, ২০২৬ ০১:১৮ পূর্বাহ্ন

  

চৌহালীতে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি
১২-১১-২০১৯ ০২:৩৮ অপরাহ্ন
চৌহালীতে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

চৌহালী প্রতিনিধিঃ  সিরাজগঞ্জের চৌহালীতে উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক ১৭’শ কৃষকদের মাঝে বিনামুল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান মওদুদ আহমেদ এর সভাপতিত্বে সার ও বীজ বিতরণ করা হয়। এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফারুক সরকার, বিষেশ অতিথি হিসাবে ভাইস চেয়ারম্যান মোল্লা বাবুল আক্তার, উপজেলা কৃষি অফিসার মোঃ জেরিন আহমেদ,উপজেলা সহকারি কৃষি সম্প্রসারণ অফিসার পৃতীশ চন্দ্র পাল প্রমুখ। এছাড়াও কৃষি অধীদপ্তরের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারি সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ রা উপস্থিত ছিলেন। পরে উপজেলার  কৃষকের মাঝে বিনামুল্যে বীজ ও সার দেওয়া হয়। গম বীজ ৬’শ, ভুট্ট্রা ২’শ, চিনা বাদাম ২’শ, শীতকালিন মুগ ৫০, গ্রীস্ম কালিন মুগ ৫০, তীল ৪’শ জন মোট ১৭’শ কৃষকের মধ্যে বিনামুল্যে বীজ ও সার বিতরণ করা হয়।


সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি ১২-১১-২০১৯ ০২:৩৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 621 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com