চৌহালীতে স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামীকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন
২৮ জুন, ২০২৬ ০২:৪২ পূর্বাহ্ন

  

চৌহালীতে স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামীকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন

সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি
১২-১১-২০১৯ ০২:৩৪ অপরাহ্ন
চৌহালীতে স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামীকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন

চৌহালী প্রতিনিধিঃ  সিরাজগঞ্জের চৌহালী উপজেলার রেহাইপুখুরিয়া গ্রামের স্কুলছাত্রী ধর্ষণের অভিযুক্ত আসামী রকিবুল ইসলাম রাকিবকে দ্রুত গ্রেফতার ও দৃষ্ট্রান্ত মুলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থী ও এলাকাবাসী। মঙ্গলবার দুপুরে রেহাইপুখুরিয়া বিদ্যালয়ের শহীদ মিনার চত্তরে আধা ঘন্টা ব্যাপী এই কর্মসুচি চলাকালে নির্যাতীতার মামা হোহেল সরকারের সভাপতিত্বে  ব্যবসায়ী তপন শেখ, মহিলা লীগ নেত্রী পারভীন আক্তার, প্রমুখ বক্তব্য রাখেন। বক্তারা বলেন, ৯ম শ্রেনীর ছাত্রী মিমকে পরিকল্পিত ভাবে জোড় পুর্বক রাকিব ধর্ষন করেছে। মামলা দায়ের করলেও তা তুলে নেয়ার জন্য হুমকী দেয়া হচ্ছে। আর কোন মেয়ে যাতে ধর্ষনের শিকার ন হয় দ্রুত তাকে আটক করে কাঠগড়ায় দার করাতে হবে। 

উল্লেখ্য, রাকিব আর পিএন শহীদ শাহজাহান কবীর উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেনীর ছাত্রী মিমকে এএসসি পরিক্ষার্থী রাকিব প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। হঠাৎ করেই তার সাথে সম্পর্ক হয়। এক পর্যায়ে গত ২৯ অক্টোবর মঙ্গলবার দুপুরে তার মা আমাকে দেখবে বলে বাড়িতে ডেকে নিয়ে যায়। পরে আমাকে ঘরে নিয়েই জোর পুর্বক খাটে ফেলে ধর্ষন করে। তখন সে চিৎকার দিলে আশ-পাশের লোকজন তাকে উদ্ধার এবং ধর্ষককে আটক করে পাশের আলমগীর সরদারের বাড়িতে রাখে। এরপর প্রভাবশালী ধর্ষনের কোন সুবিচার না দিয়ে তাদের লোকজন সুকৌশলে ধর্ষককে ঐ বাড়ি থেকে উদ্ধার করে নিয়ে যায়। এরপর গ্রাম্য সালিশের বিয়ে দেবার কথা বলে তা আর হয়নি। পরে উপায় না বুঝে গত ৪ নভেম্বর সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এ হাজির হয়ে  রেহাই পুখুরিয়া গ্রামের শামছুল হকের ছেলে মোঃ রকিব ইসলাম (রাকিব) কে আসামী করে মামলা দায়ের করা হয়। এর পর থেকেই সে পলাতক রয়েছে।

 


সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি ১২-১১-২০১৯ ০২:৩৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 556 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com