উল্লাপাড়ায় যুবলীগের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
০৫ মে, ২০২৬ ০১:৩৩ অপরাহ্ন

  

উল্লাপাড়ায় যুবলীগের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
১১-১১-২০১৯ ০৬:১০ অপরাহ্ন
উল্লাপাড়ায় যুবলীগের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
উলাপাড়া প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে সোমবার উল্লাপাড়া উপজেলা যুবলীগের আয়োজনে সকালে দলীয় কার্যালয়ে কেক কর্তন শেষে পৌর শহরে এক বনার্ঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলী জানানো হয়।
 
এসময় র‌্যালীতে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগসহ সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়। র‌্যালিতে উপস্থিত ছিলেন, উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, পৌর মেয়র এস.এম. নজরুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ মারুফ বিন হাবিব, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পান্না, মহিলা ভাইস চেয়ারম্যান রিবলী ইসলাম কবিতা, আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ইদ্রিস আলী, জেলা পরিষদের সদস্য হাফিজুর রহমান হাফিজ, সলপ ইউপি চেয়ারম্যান ইঞ্জিঃ শওকাত ওসমান, উপজেলা যুবলীগের আহ্বায়ক মীর আরিফুল ইসলাম উজ্জল, পূর্নিমাগাঁতী ইউপি চেয়ারম্যান আল আমিন সরকার, যুবলীগের যুগ্ম আহ্বায়ক আজিজুল ইসলাম শাহ আলম, তোফায়েল আহমেদ বকুল প্রমুখ।

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ১১-১১-২০১৯ ০৬:১০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 356 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com