‘বুলবুলের’ আঘাতে নিহত ৪
২৮ এপ্রিল, ২০২৬ ০৭:৩৩ অপরাহ্ন

  

‘বুলবুলের’ আঘাতে নিহত ৪

নিউজরুম
১০-১১-২০১৯ ১২:২৪ অপরাহ্ন
‘বুলবুলের’ আঘাতে নিহত ৪

ঘূর্ণিঝড় ‘বুলবুলের’ আঘাতে খুলনায় ২, সাতক্ষীরা ও পটুয়াখালিতে ২ জনের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। তাৎক্ষনিকভাবে নিহতের নাম পরিচয় জানা যায়নি।

তবে ধীরে ধীরে ঘূর্ণিঝড় ‘বুলবুল’ দুর্বল হয়ে স্থল নিম্নচাপে পরিনত হয়েছে। এ কারণে মোংলা, পায়রা ও চট্টগ্রামে মহাবিপদ সংকেত প্রত্যাহার করা হয়েছে।

উপকূলীয় এলাকায় মহাবিপদ সংকেত নামিয়ে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত এবং নৌযান চলাচলে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

রোববার সকালে দিকে আবহাওয়া দপ্তরের পরিচালক শামসুদ্দীন আহমেদ এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান।

এর আগে আবহাওয়াবিদ আব্দুল মান্নান জানিয়েছেন, ঘূর্ণিঝড় ‘বুলবুল’ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এটির অবস্থান ক্রমান্বয়ে উত্তরপূর্ব দিকে অগ্রসর হচ্ছে। আশা করা যাচ্ছে আজ রোববার সন্ধ্যা নাগাদ বুলবুলের প্রভাবমুক্ত হবে বাংলাদেশ।


নিউজরুম ১০-১১-২০১৯ ১২:২৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 202 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com