শিরোনামঃ
আব্দুল জলিল ১০-১১-২০১৯ ০৮:০৫ পূর্বাহ্ন |
কাজিপুর প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কাজিপুরে উপজেলা কিন্ডার গার্টেন এ্যাসোসিয়েশনের উদ্যোগে উপজেলা পরিষদ হল রুমে মেধাবী শিক্ষার্থদের মাঝে বৃত্তি প্রদান অনুষ্ঠান ২০১৮ শনিবার সকাল ১১টায় অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে কাজিপুরের ২৩টি কেজি স্কুলের ট্যালেন্টপুলে ৯৩ জন এবং সাধারণ গ্রেডে ১৯২ জন ১ম থেকে ৫ম শ্রেণীর মেধাবী শিক্ষার্থীদের মাঝে কেস্ট তুলে দেন এবং বক্তব্য রাখেন প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী। অত্র সংগঠনের সভাপতি গ্রীণ বার্ড কিন্ডারগার্টেনের পরিচালক সহকারি অধ্যাপক আব্দুল হালিমের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, অত্র সংগঠনের সাধারণ সম্পাদক চাইল্ড হ্যাভেন কিন্ডার গার্টেনের পরিচালক শাহিনুর আলাম, সহ-সভাপতি জিনিয়াস কিন্ডারগার্টেনের পরিচালক শাহ আলম, সহ-সভাপতি সান ফ্লাওয়ার কিন্ডারগার্টেনের পরিচালক জহুরুল ইসলাম প্রমুখ।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com