শিরোনামঃ
নিউজরুম ০৮-১১-২০১৯ ০৭:০৪ অপরাহ্ন |
শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের সোনারপাড়া গ্রামের আবু সাঈদের ৩সন্তানের বিধবা জননীর বিবাহের খবর পাওয়া গেছে। জানা যায়, কিছু দিন পূর্বে কিচক সোনারপাড়া গ্রামের বিধবা ও তিন সন্তানের জননী নাজিরার সাথে একই গ্রামের দুই সন্তানের জনক সাঈদের সাথে প্রায় দুই বছর পূর্ব হতে অবৈধ্য সম্পর্ক চলে আসছিলো। যেহেতু নাজিরার শশুর বাড়ীতে থাকতো সেই সূত্র ধরে রাস্তার পাশে বাড়ি হওয়ায় সাঈদের আনাগোনা বেশি হওয়া বিষয়টি এলাকার লোকজন টেরপায় এবং বলাবলি করতে থাকে।
এরই ধারাবাহিকতায় নাজিরার ননদ ও শশুর-শাশুরি তাকে এবিষয়টি জিজ্ঞেস করলে নাজিরা সব শিকার করেছে এবং বলেছে আমি সাঈদকে বিয়ে করে এখানেই থাকবো এমনটিই জানিয়েছে নাজিজার শশুর বাড়ির পরিবার। বিষয়টি নিয়ে সাঈদের বাড়িতে সরেজমিনে গেলে সাঈদকে বাড়িতে পাওয়া যায়নি। এলাকার কিছু লোক মারফত জানা যায় যে, নাজিরাকে তার খালা এসে তার বাবার বাড়ি একই ইউনিয়নের মাদারগাছিতে নিয়ে যায়।
মাদরাগাছিতে মেয়ের বাবা বাদশা খাঁ এর সাথে কথা বললে তিনি কান্নায় ভেঙ্গে পরে বলেন, আমাকে বাঁচান আপনারা, কিন্তু বাদশা খাঁর সাথে কথা বললে তিনি কথার ফাকে বলেন, নাজিরার খালা তাকে আমার বাড়িতে নিয়ে এসেছিলো, শুধু ব্যংকের একটি চেক বাড়িতে রেখে আমি মাঠ থেকে বাড়িতে আসার পূর্বেই তার খালার সাথে বাড়ি থেকে বের হয়ে কোথায় চলে গেছে তা আমার জানা নেই। ঐ গ্রামের কিছু সচেতন ব্যক্তি বলেছেন, বাদশা খুব ধুরন্ধর ব্যক্তি, তার সহযোগিতায় এমন ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাতে সু-কৌশলে লোকচক্ষুর আড়ালে গ্রামের কিছু ব্যক্তির সহযোগিতায় উক্ত বিয়েটি সম্পন্ন হয়।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com