শিরোনামঃ
সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি ০৮-১১-২০১৯ ০৬:১১ অপরাহ্ন |
চৌহালী প্রতিনিধিঃ সিরাজগঞ্জের চৌহালীতে ইয়াবা ট্যাবলেট সহ দুই মাদক সেবিকে হাতেনাতে গ্রেফতার করেছে চৌহালী থানা পুলিশ ৷ বৃহুস্পতিবার রাতে উপজেলার খাষকাউলিয়া ইউনিয়নের পশ্চিম কোদালিয়া নবনির্মিত মুক্তিযোদ্ধা ভবন থেকে "সান বাংলা টেলিভিশন, " আজকে প্রত্যাশা " পত্রিকার কথিত সাংবাদিক ৷
সে খাষকাউলিয়া গ্রামের মৃত গোলজার হোসেনের ছেলে ফরহাদ আহমেদ ফারাহ (৩২) ও তার সহযোগি এলাকার ঘটক নামে পরিচিত খাষকাউলিয়া গ্রামের মৃত হযরত আলীর ছেলে আমিরুল ইসলাম (৩৪) কে ০৯ (নয়) পিচ ইয়াবা ট্যাবলেট সহ হাতেনাতে গ্রেফতার করা হয় ৷ চৌহালী থানা ইনচার্জ মোঃ রাসেদুল ইসলাম বিশ্বাসের নেতৃত্বে ওসি তদন্ত হাসিবুল্লাহ হাসিবের সহায়তায় এস আই সোলায়মান , এস আই মোক্তার হোসেন , এ এস আই উজ্জল হোসেন,ও এ এস আই হাসান মোহাম্মদ আব্দুল্লাহ, এ এস আই সিরাজুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে নবনির্মিত মুক্তিযোদ্ধা ভবন থেকে তাদের গ্রেফতার করা হয়।
তারা দীর্ঘ দিন যাবৎ মাদক ব্যবসায়ের সাথে জড়িত ছিল। তাদের নামে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে চৌহালী থানায় মামলা দায়ের করা হয়েছে। ওসি রাসেদুল ইসলাম বিশ্বাস বলেন, গোপন সংবাদ পেয়ে নবনির্মিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে অভিযান চালায় এক দল ফোর্স যায় সেখানে, পুলিশ দেখে পালানোর চেষ্টা করে তারা পিছোনে ধাওয়া করে ধরে দেহ তল্লাশি করে তাদের কাছ থেকে ৯ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় তিনি আরো বলেন, মাদকের বিষয়ে কোনো ছাড় নয়, এ বিষয়ে অভিযান অব্যাহত থাকবে ৷ এ দিকে জি আর -১৯০/১৮ মামলার আসামী বিনানুই গ্রামের মৃত মাইন উদ্দিনের ছেলে মোঃ আক্কাস শেখ (৩০) কে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com