জেলা বিএনপি'র শীর্ষ ৩ নেতার উপর তাড়াশে হামলার ঘটনায় চিহৃীত হামলাকারীদের কারণ দর্শোনোসহ বহিস্কারের সিদ্ধান্ত
০৯ নভেম্বর, ২০২৬ ১২:১৩ পূর্বাহ্ন

  

জেলা বিএনপি'র শীর্ষ ৩ নেতার উপর তাড়াশে হামলার ঘটনায় চিহৃীত হামলাকারীদের কারণ দর্শোনোসহ বহিস্কারের সিদ্ধান্ত

স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ
০৮-১১-২০১৯ ০৩:১১ অপরাহ্ন
জেলা বিএনপি'র শীর্ষ ৩ নেতার উপর তাড়াশে হামলার ঘটনায় চিহৃীত হামলাকারীদের কারণ দর্শোনোসহ বহিস্কারের সিদ্ধান্ত

আশরাফুল ইসলাম রনি: গত বুধবার সিরাজগঞ্জ জেলা বিএনপি'র একটি প্রতিনিধি দল তাড়াশ উপজেলা বিএনপি'র আহ্বায়ক কমিটির সভায় যোগদান করার উদ্দেশ্যে যাবার পথে তাদের বহনকৃত গাড়ীর গতিরোধ করে তাদের উপর অতর্কিতভাবে হামলা ও গাড়ী ভাংচুর করা হয়। তাৎক্ষনিকভাবে এঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হামলাকারীদের দৃষ্টান্তমুলক শাস্তি ও গ্রেফতারের দাবী জানায় সিরাজগঞ্জ জেলা বিএনপি। সেই সাথে এঘটনায় গতকাল বৃহস্পতিবার সারাদিন ব্যাপী তাড়াশে প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে সিরাজগঞ্জ জেলা বিএনপি কর্তৃক গঠিত তিন সদস্যের একটি তদন্ত কমিটি তদন্ত করে জেলা বিএনপি'র ৩ নেতাকে হত্যার উদ্দশ্যে হামলা করা হয়েছিল বলে সত্যতা খুজে পান। পাশাপাশি এঘটনায় দলের অভ্যন্তরে থেকে চিহৃীত সুযোগ সন্ধানী নেতা তাদের ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার হীন উদ্দেশ্যে জেলা বিএনপির এই প্রতিনিধি দলের তিন সদস্যের উপর হামলা চালিয়েছে বলে তদন্তকারী দল সত্যতা খুজে পেয়েছেন। এ ব্যপারে সিরাজগঞ্জ জেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সহ-সম্পাদক এম.দুলাল উদ্দিন আহমেদ নিশি্চিত করে জানান, এতে তারা দলের শৃংখলা ভঙ্গ করে দলের ভাবমুর্তি ক্ষুন্ন করেছেন এবং বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুণ্যের অহংকার জননেতা জনাব-তারেক রহমান দল পুণর্গঠন প্রক্রিয়ার যে কার্যক্রম শুরু করেছেন তারা সেই চলমান প্রক্রিয়াকে বাঁধাগ্রস্ত করেছেন। অপরদিকে চিহৃীত এই নেতারা ইতিপুর্বেও দলের ভাবমুর্তি ক্ষুন্ন করেছেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে দলের অপ-প্রচারে লিপ্ত থেকেছেন,যা তদন্তকারীদলের তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে।কাজেই যারা তাড়াশ উপজেলা বিএনপি'র অভ্যন্তরে লুকিয়ে থেকে দলের অপুরণীয় ক্ষতি সাধনের জন্য জেলা বিএনপি'র ৩ শীর্ষ নেতার উপর হামলা করেছেন তাদেরকে এই তদন্ত দল চিহৃীত করেছেন। এদিকে তদন্তদলের সেই তদন্ত শেষে আজ রাত ৮ ঘটিকায় ইবি রোডস্থ দলীয় কার্যালয়ে সিরাজগঞ্জ জেলা বিএনপি ও সকল অঙ্গ ও সহযোগি সংগঠনের এক জরুরি যৌথ সভা অনুষ্ঠিত হয়। জেলা বিএনপি'র সহ-সভাপতি প্রবীণনেতা গাজী আজিজুর রহমান দুলালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু'র পরিচালনায় অনুষ্ঠিত যৌথ সভায় তদন্ত দলের তদন্ত প্রতিবেদন উপস্থাপন করা হয়। উপস্থাপিত প্রতিবেদনে বলা হয়,এ হামলার ঘটনায় তাড়াশ উপজেলা বিএনপি'র সাবেক সভাপতি খন্দকার সেলিম জাহাঙ্গীর ও সাবেক সহ-সভাপতি খন্দকার আবু সাইদ(সাবেক চেয়ারম্যান)'র প্রত্যক্ষ মদদে তাদের আপন সহোদর ছোট ভাই উপজেলা বিএনপি'র সাবেক সদস্য খন্দকার সাইফুল ইসলাম ও তাদের লোকজন সরাসরি সম্পৃক্ত থেকে এহামলার ঘটনাটি ঘটিয়েছে। যার প্রমানাদী হিসেবে ভিডিও ফুটেজ ও ছবি সভায় উপস্থাপন করা হয়। তদন্ত দলের তদন্তে উঠে আসা চিহৃীত নেতারা এন্যাক্কারজনক ঘটনাটি ঘটিয়ে দলীয় শৃংখলা ভঙ্গ ও দল পুণর্গঠনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনাব-তারেক রহমানের চলমান নির্দেশনাকে বাঁধাগ্রস্ত করেছেন। ফলে দলের সভায় চিহৃীত সেই হামলাকারীদের কারণ দর্শানোর সিদ্ধান্ত সর্ব সম্মক্রমে গৃহিত হয়। তবে আগামী ৩ কার্যদিবসের মধ্যে কারণ দর্শাতে চিহৃীতরা ব্যর্থ হলে তাদেরকে সরাসরি এঘটনার দায়ে বহিস্কার করারও সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহিত হয়েছে। জেলা বিএনপি'র জরুরী যৌথ সভায় গৃহিত সিদ্ধান্তটি বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু'র নির্দেশক্রমে সকল নেতৃবৃন্দের সদয় অবগতির জন্য জানানো হয়েছে বলে জানান জেলা বিএনপি'র সহ-সভাপতি  গাজী আজিজুর রহমান দুলাল  ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।আশরাফুল ইসলাম রনি: গত বুধবার সিরাজগঞ্জ জেলা বিএনপি'র একটি প্রতিনিধি দল তাড়াশ উপজেলা বিএনপি'র আহ্বায়ক কমিটির সভায় যোগদান করার উদ্দেশ্যে যাবার পথে তাদের বহনকৃত গাড়ীর গতিরোধ করে তাদের উপর অতর্কিতভাবে হামলা ও গাড়ী ভাংচুর করা হয়। তাৎক্ষনিকভাবে এঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হামলাকারীদের দৃষ্টান্তমুলক শাস্তি ও গ্রেফতারের দাবী জানায় সিরাজগঞ্জ জেলা বিএনপি। সেই সাথে এঘটনায় গতকাল বৃহস্পতিবার সারাদিন ব্যাপী তাড়াশে প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে সিরাজগঞ্জ জেলা বিএনপি কর্তৃক গঠিত তিন সদস্যের একটি তদন্ত কমিটি তদন্ত করে জেলা বিএনপি'র ৩ নেতাকে হত্যার উদ্দশ্যে হামলা করা হয়েছিল বলে সত্যতা খুজে পান। পাশাপাশি এঘটনায় দলের অভ্যন্তরে থেকে চিহৃীত সুযোগ সন্ধানী নেতা তাদের ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার হীন উদ্দেশ্যে জেলা বিএনপির এই প্রতিনিধি দলের তিন সদস্যের উপর হামলা চালিয়েছে বলে তদন্তকারী দল সত্যতা খুজে পেয়েছেন। এ ব্যপারে সিরাজগঞ্জ জেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সহ-সম্পাদক এম.দুলাল উদ্দিন আহমেদ নিশি্চিত করে জানান, এতে তারা দলের শৃংখলা ভঙ্গ করে দলের ভাবমুর্তি ক্ষুন্ন করেছেন এবং বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুণ্যের অহংকার জননেতা জনাব-তারেক রহমান দল পুণর্গঠন প্রক্রিয়ার যে কার্যক্রম শুরু করেছেন তারা সেই চলমান প্রক্রিয়াকে বাঁধাগ্রস্ত করেছেন। অপরদিকে চিহৃীত এই নেতারা ইতিপুর্বেও দলের ভাবমুর্তি ক্ষুন্ন করেছেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে দলের অপ-প্রচারে লিপ্ত থেকেছেন,যা তদন্তকারীদলের তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে।কাজেই যারা তাড়াশ উপজেলা বিএনপি'র অভ্যন্তরে লুকিয়ে থেকে দলের অপুরণীয় ক্ষতি সাধনের জন্য জেলা বিএনপি'র ৩ শীর্ষ নেতার উপর হামলা করেছেন তাদেরকে এই তদন্ত দল চিহৃীত করেছেন। এদিকে তদন্তদলের সেই তদন্ত শেষে আজ রাত ৮ ঘটিকায় ইবি রোডস্থ দলীয় কার্যালয়ে সিরাজগঞ্জ জেলা বিএনপি ও সকল অঙ্গ ও সহযোগি সংগঠনের এক জরুরি যৌথ সভা অনুষ্ঠিত হয়। জেলা বিএনপি'র সহ-সভাপতি প্রবীণনেতা গাজী আজিজুর রহমান দুলালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু'র পরিচালনায় অনুষ্ঠিত যৌথ সভায় তদন্ত দলের তদন্ত প্রতিবেদন উপস্থাপন করা হয়। উপস্থাপিত প্রতিবেদনে বলা হয়,এ হামলার ঘটনায় তাড়াশ উপজেলা বিএনপি'র সাবেক সভাপতি খন্দকার সেলিম জাহাঙ্গীর ও সাবেক সহ-সভাপতি খন্দকার আবু সাইদ(সাবেক চেয়ারম্যান)'র প্রত্যক্ষ মদদে তাদের আপন সহোদর ছোট ভাই উপজেলা বিএনপি'র সাবেক সদস্য খন্দকার সাইফুল ইসলাম ও তাদের লোকজন সরাসরি সম্পৃক্ত থেকে এহামলার ঘটনাটি ঘটিয়েছে। যার প্রমানাদী হিসেবে ভিডিও ফুটেজ ও ছবি সভায় উপস্থাপন করা হয়। তদন্ত দলের তদন্তে উঠে আসা চিহৃীত নেতারা এন্যাক্কারজনক ঘটনাটি ঘটিয়ে দলীয় শৃংখলা ভঙ্গ ও দল পুণর্গঠনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনাব-তারেক রহমানের চলমান নির্দেশনাকে বাঁধাগ্রস্ত করেছেন। ফলে দলের সভায় চিহৃীত সেই হামলাকারীদের কারণ দর্শানোর সিদ্ধান্ত সর্ব সম্মক্রমে গৃহিত হয়। তবে আগামী ৩ কার্যদিবসের মধ্যে কারণ দর্শাতে চিহৃীতরা ব্যর্থ হলে তাদেরকে সরাসরি এঘটনার দায়ে বহিস্কার করারও সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহিত হয়েছে। জেলা বিএনপি'র জরুরী যৌথ সভায় গৃহিত সিদ্ধান্তটি বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু'র নির্দেশক্রমে সকল নেতৃবৃন্দের সদয় অবগতির জন্য জানানো হয়েছে বলে জানান জেলা বিএনপি'র সহ-সভাপতি  গাজী আজিজুর রহমান দুলাল  ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।


স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ০৮-১১-২০১৯ ০৩:১১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 1005 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com