এনায়েতপুর প্রেসক্লাবের কমিটি গঠন ছামাদ খান-সভাপতি ও রফিক মোল্লা-সম্পাদক
২৮ জুন, ২০২৬ ০৪:০৪ পূর্বাহ্ন

  

এনায়েতপুর প্রেসক্লাবের কমিটি গঠন ছামাদ খান-সভাপতি ও রফিক মোল্লা-সম্পাদক

সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি
০৭-১১-২০১৯ ০৬:০৪ অপরাহ্ন
এনায়েতপুর প্রেসক্লাবের কমিটি গঠন ছামাদ খান-সভাপতি ও রফিক মোল্লা-সম্পাদক

নিজস্ব  প্রতিনিধিঃ- সিরাজগঞ্জের এনায়েতপুর প্রেসক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। আলহাজ্ব আবদুস ছামাদ খাঁন (আলোকিত বাংলাদেশ) সভাপতি ও রফিক মোল্লা (যুগান্তর/এশিয়ান টিভি) সাধারন সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। বুধবার রাতে প্রেসক্লাব কার্যালয়ে সকল সদস্যদের সম্মিলিত মতামতের ভিত্তিতে ২০১৯-২১ ইং শেষনের জন্য এই কমিটিতে সহ-সভাপতি মুক্তার হাসান (দিনকাল), কোষাধ্যক্ষ ওয়াহিদুজ্জামান (একুশে টিভি) ও দপ্তর সম্পাদক মুহাম্মদ আবদুল হাই (নয়া দিগন্ত) এবং কার্যনিবার্হী সদস্য মোক্তার হোসেন, সেলিম রেজা, খাইরুল আনাম শেখ, জুবায়েল হোসেন, ইসমাইল হাসান ও এম এম আহম্মেদকে নির্বাচিত করা হয়েছে। উল্লেখ্য- ২০১১ সালে এলাকার গনমাধ্যম কর্মীদের নিয়ে এনায়েতপুর-চৌহালী প্রেসক্লাবের যাত্রা শুরু হয়। এলাকার উন্নয়ন ও অগ্রযাত্রায় প্রেসক্লাবের পক্ষ থেকে বিগত দিনে নিরলস ভাবে পরিশ্রম করা হয়েছে। বুধবার রাতে প্রেসক্লাবের এক জরুরী সভায় সকলের মতামত নিয়ে ক্লাবের নামের একটি অংশে সংশোধন এনে এনায়েতপুর প্রেসক্লাব নামে আবার নতুন করে যাত্রা শুরু হল।


সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি ০৭-১১-২০১৯ ০৬:০৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 567 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com