শিরোনামঃ
রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ০৭-১১-২০১৯ ০৬:০০ অপরাহ্ন |
উল্লাপাড়া প্রতিনিধিঃ “মানুষ তথ্য সত্য হয় যার মনে অন্য রুপ সে কি মানে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৮ নভেম্বর শুক্রবার সন্ধ্যায় সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিশ্ব বরণ্য মহা সাধক বাউল সম্রাট ফকির লালন শাহ্ স্মরণে আলোচনা ও সঙ্গীত অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বেতকান্দি লালন চর্চা কেন্দ্র প্রতিবছরের মতো এবারও এই মনোজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করেছে। উল্লাপাড়ার সংসদ সদস্য তানভীর ইমাম এতে প্রধান অতিথি থাকবেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন, উল্লাপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুজ্জামান, পৌর মেয়র এস এম নজরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মাহবুব হাসান, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ও জেলা পরিষদ সদস্য মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পান্না, মহিলা ভাইস চেয়ারম্যান রিবলী ইসলাম কবিতা ও উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) গোলাম মোস্তফা, ডিআইও-১ রেজাউল করিম। এছাড়াও সঙ্গীতানুষ্ঠানে উল্লাপাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
লালন স্মরণ অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন, বাউল সম্রাট টুনটুন ফকির, স্বপন বৈরাগী, ফরিদা ইয়াসমিন, রাখি শবনাম, কৃষ্ণ বাউল, রেখা ও স্থানীয় বাউল শিল্পীবৃন্দ। পঞ্চক্রোশী ইউপি চেয়ারম্যান তৌহিদুল ইসলাম ফিরোজ অনুষ্ঠান সঞ্চালনা করবেন।
ইউপি চেয়ারম্যান তৌহিদুল ইসলাম ফিরোজ জানান, লালন শাহ স্মরণ উৎসবের প্রথম পর্বে দুর্নীতি, মাদক, জঙ্গীবাদ ও বাল্য বিয়ে প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com