উল্লাপাড়ায় মাওলানা মোঃ রেজাউল করিম কাওছারীর জানাযা নামাজ অনুষ্ঠিত
০৫ মে, ২০২৬ ০২:৫৯ অপরাহ্ন

  

উল্লাপাড়ায় মাওলানা মোঃ রেজাউল করিম কাওছারীর জানাযা নামাজ অনুষ্ঠিত

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
০৬-১১-২০১৯ ১১:১৭ অপরাহ্ন
উল্লাপাড়ায় মাওলানা মোঃ রেজাউল করিম কাওছারীর জানাযা নামাজ অনুষ্ঠিত

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ মঙ্গলবার রাত ২টার দিকে উল্লাপাড়ার বিশিষ্ট আলেম ও ইসলামি চিন্তাবিদ পশ্চিম বামনগ্রাম দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোঃ রেজাউল করিম কাওছারী (৫৫) আকষ্মিক হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান (ইন্নালিল্লাহি.............রাজিউন)। তিনি সিরাজগঞ্জের বেলকুচিতে একটি ইসলামি জালছায় ওয়াজ করার সময় হৃদরোগে আক্রান্ত হন। তাকে দ্রুত এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসকগণ মৃত ঘোষনা করেন। কাওছারী উল্লাপাড়া উপজেলার কয়ড়া সড়াতলা গ্রামের বাসিন্দা। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ২ মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। তাকে বুধবার বাদ যোহর কয়ড়া খামারপাড়া মাঠে জানাযা শেষে গ্রামের কবরস্থানে দাফন করা হয়েছে। তার জানাযায় লক্ষাধিক মানুষ উপস্থিত ছিলেন।


রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ০৬-১১-২০১৯ ১১:১৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 1290 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com