শিবগঞ্জের পূর্ব জাহাঙ্গিরাবাদ জামে মসজিদের মাইক চুরি
০৪ মে, ২০২৬ ১২:৪২ অপরাহ্ন

  

শিবগঞ্জের পূর্ব জাহাঙ্গিরাবাদ জামে মসজিদের মাইক চুরি

নিউজরুম
০৬-১১-২০১৯ ০৭:১৭ অপরাহ্ন
শিবগঞ্জের পূর্ব জাহাঙ্গিরাবাদ জামে মসজিদের মাইক চুরি

রবিউল ইসলাম রবিঃ  বগুড়ার শিবগঞ্জ উপজেলার পূর্ব জাহাঙ্গিরাবাদ জামে মসজিদের মাইকসেট চুরির খবর পাওয়া গিয়েছে। জানা যায়, মঙ্গলবার দিবাগত রাতে শিবগঞ্জ সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের পূর্ব জাহাঙ্গিরাবাদ জামে মসজিদের মাইকসেট কেবা কাহারা রাতের আধারে চুরি করে নিয়ে গিয়েছে। পূর্ব জাহাঙ্গিরাবাদ গ্রামের বাসিন্দা মোরশেদুল আলম সুজন চুরির বিষয়ে বলেন, আমাদের এলাকায় মাদকসেবীদের উৎপাত অধিক থাকায় এ চুরির ঘটনা ঘটতে পারে।

 

বুক্ত মসজিদের ইমান মাওঃ মোজাম্মেল জানিয়েছেন, ফজরের সময় নামাজে এসে দেখি মাইকসেট নেই। উক্ত ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক চুরির বিষয়ে বলেন, এটি খুব দুঃখজনক ঘটনা, আমি প্রশাসনের নিকট আহবান জানাবো এ চুরির ঘটনাটি যেন উদ্ঘাটন করে বখাটেদের স্বাস্তির আওতায় নিয়ে আসা হয়।

 


নিউজরুম ০৬-১১-২০১৯ ০৭:১৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 358 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com