শিরোনামঃ
নিউজরুম ০৬-১১-২০১৯ ০৭:১৪ অপরাহ্ন |
রবিউল ইসলাম রবিঃ শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়নের শংকরপুরে ছানা গোপাল পালের স্মৃতি স্মরণে বিজয় কুমার পালের আগমনে পালিত হচ্ছে কার্তায়নী পূজা। সরেজমিনে গিয়ে জানা যায়, প্রতিবছররের ন্যায় এবারো ১৫ কার্তিক হতে ২০ কার্তিক ( ২নভেম্বর-৭ নভেম্বর) পর্যন্ত পালিত হচ্ছে এ পূজা। পূজা উপলক্ষে এবারো ভক্তদের আগমন ছিলো চোখে পরার মতো। স্থানীয়রা বলেছে এবার দুই হাজার ভক্তের আগমন ঘটেছে, এ পূজা থেকে ভক্তবৃন্দ ভগবানের কাছে পরম শান্তি আশায় একত্রিত হয়েছে বলেও জানান তারা। এ উপলক্ষে দাতাকর্ণ কৃন্তন অনুষ্ঠিত হয়। উক্ত পূজা মন্ডবের সভাপতির দায়িত্ব পালন করছেন হিমেন্দ্রনাথ পাল। তাকে সার্বিক ভাবে সহযোগীতা করছেন সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষসহ শংকরপুর পালপাড়া পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ। উল্লেখ্য উক্ত পূজায় আরতি, নিত্য, কৌতুক, বিভিন্ন অভিনয় অনুষ্ঠিত হচ্ছে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com