তাড়াশে বিএনপি’র বিদ্রোহী গ্রুপের হামলায় জেলার নেতাসহ আহত ১০
০৯ নভেম্বর, ২০২৬ ১২:১৯ পূর্বাহ্ন

  

তাড়াশে বিএনপি’র বিদ্রোহী গ্রুপের হামলায় জেলার নেতাসহ আহত ১০

স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ
০৬-১১-২০১৯ ০৬:৪২ অপরাহ্ন
তাড়াশে বিএনপি’র বিদ্রোহী গ্রুপের হামলায় জেলার নেতাসহ আহত ১০

আশরাফুল ইসলাম রনি:
সিরাজগঞ্জের তাড়াশে উপজেলা বিএনপির আহব্বায়ক কমিটির মিটিংকে কেন্দ্র করে বিএনপির সাবেক সভাপতি খন্দকার সেলিম জাহাঙ্গীরের গ্রুপের হামলায় জেলা বিএনপির বিএনপির নেতৃবৃন্দসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছে।
মঙ্গলবার  দুপুরে উপজেলা সদরের জিকেএস এলাকায় জেলা বিএনপির নেতাদের গাড়ীতে এ হামলার ঘটনা ঘটে । হামলার ঘটনায় জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক মুন্সি জাহিদ আলম, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ সুইট, তাড়াশ আহবায়ক কমিটির সদস্য সচিব সাঈদুর রহমান , সদস্য জিয়া রহমান সহ কমপক্ষে ১০ জন আহত হয়।
পুলিশ, প্রত্যক্ষদর্শী ও উপজেলা বিএনপির দলীয় সুত্র জানায়, গত ২০ সেপ্টেম্বর তাড়াশ উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত করে আহবায়ক কমিটি গঠন করা হয়। ওই কমিটি নিয়ে তাড়াশে বিএনপির দলীয় নেতা-কর্মীদের মধ্যে দি¦ধা বিভক্তি দেখা দেয়। এ নিয়ে দলটির সাবেক সভাপতি খন্দকার সেলিম জাহাঙ্গীর ও আহবায়ক কমিটির  দুটি গ্রুপে বিভক্ত হয়ে পড়ে।
উক্ত কমিটিকে বিতর্কীত দাবি করে আহবায়ক কমিটির বিপক্ষে অবস্থান নেয় সাবেক সভাপতি খন্দকার সেলিম জাহাঙ্গীর । অপরদিকে সাবেক সাধারণ সম্পাদক সরদার আফসার আলীর নেতৃত্বে পুরো দল আহবায়ক কমিটির পক্ষে অবস্থান নেয় ।
আর মঙ্গলবার উল্লেখিত আহবায়ক কমিটির প্রথম মিটিং উপলক্ষ্যে জেলা বিএনপির নেতৃবৃন্দ তাড়াশে আসার পথে সেলিম জাহাঙ্গীর গ্রæপের লোকজন গাড়ি বহরে হামলা চালিয়ে প্রাইভেটকার ভাংচুর করে। অতঃপর নেতৃবৃন্দ দলীয় কার্যালয়ে আসলে সেখানে পুলিশ অবস্থান নেন। পরে তারা তাড়াশ মহুরী অফিস চত্বরে সুষ্টভাবে  মিটিং সম্পুর্ন করেন।

এ প্রসঙ্গে তাড়াশ থানার ওসি মো. মোস্তাফিজুর রহমান বলেন, দুই গ্রæপের সংঘর্ষ ঘটলে ঘটনাস্থলে গিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।

 


স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ০৬-১১-২০১৯ ০৬:৪২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 641 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com