চৌহালীতে প্রতারক ধর্ষক প্রেমিকের বিরুদ্ধে স্কুল ছাত্রীর মামলা
২৮ জুন, ২০২৬ ০৪:০১ পূর্বাহ্ন

  

চৌহালীতে প্রতারক ধর্ষক প্রেমিকের বিরুদ্ধে স্কুল ছাত্রীর মামলা

সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি
০৬-১১-২০১৯ ০৬:২৬ অপরাহ্ন
চৌহালীতে প্রতারক ধর্ষক প্রেমিকের বিরুদ্ধে স্কুল ছাত্রীর মামলা

চৌহালী প্রতিনিধিঃ সিরাজগঞ্জের চৌহালী উপজেলার রেহাই পুখুরিয়া গ্রামে বিয়ের প্রলোভনে স্কুল ছাত্রীকে জোড় পুর্বক ধর্ষনের ঘটনায় ন্যায় বিচার না পেয়ে প্রতাকর প্রেমিকের বিরুদ্ধে অবশেষে নির্যাতীতা আদালতে মামলা দায়ের করেছে। এতে শামচুল মিয়ার ছেলে ধর্ষক রাকিবুল ইসলাম রাকিব (১৯) কে আসামী করা হয়েছে।  

এলাকার মিন্টু মিয়ার মেয়ে এবং রেহাইপুখুরিয়া আর.পি.এন শহিদ শাহজাহান কবির উচ্চ বিদ্যালয়ের ছাত্রী মামলার বাদী মিম আক্তার জানান, রাকিব একই স্কুলের সামনে এসএসসি পরিক্ষার্থী আমি ৯ম শ্রেনীতে পড়ালেখা করছি। সে স্কুলে যাওয়া-আসার সময় দীর্ঘ দিন ধরে আমাকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। হঠাৎ করেই তার সাথে সম্পর্ক হয়।

এক পর্যায়ে গত ২৯ অক্টোবর মঙ্গলবার দুপুরে তার মা আমাকে দেখবে বলে বাড়িতে ডেকে নিয়ে যায়। পরে আমাকে ঘরে নিয়েই জোর পুর্বক খাটে ফেলে ধর্ষন করে। তখন সে চিৎকার দিলে আশ-পাশের লোকজন তাকে উদ্ধার এবং ধর্ষককে আটক করে পাশের আলমগীর সরদারের বাড়িতে রাখে। এরপর প্রভাবশালী ধর্ষনের কোন সুবিচার না দিয়ে তাদের লোকজন সুকৌশলে ধর্ষককে ঐ বাড়ি থেকে উদ্ধার করে নিয়ে যায়। এরপর গ্রাম্য সালিশের বিয়ে দেবার কথা বলে তা আর হয়নি। পরে উপায় না বুঝে গত ৪ নভেম্বর সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এ হাজির হয়ে  রেহাই পুখুরিয়া গ্রামের শামছুল হকের ছেলে মোঃ রকিব ইসলাম (রাকিব) কে আসামী করে মামলা দায়ের করা হয়।  যার নম্বর- পিং ৭৩২/১৯। 


এ ব্যাপারে ধর্ষীতা ঐ কিশোরী জানান, আমি এখন নিরুপায় অসহায়। আমার বাবাও নেই। নানার বাড়িতে আমি ও আমার মায়ের বসবাস। নির্যাতীতা হলেও এলাকায় বিচার পাইনি। আশা করছি আদালত আমার প্রতি সদয় থাকবে।


এদিকে চৌহালী থানার ওসি রাশেদুল ইসলাম বিশ্বাস জানান, এখন পর্যন্ত আদালতে দায়ের করা মামলার কার্যাদেশ পাইনি। আসলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।


সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি ০৬-১১-২০১৯ ০৬:২৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 712 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com