শিরোনামঃ
রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ০৬-১১-২০১৯ ০৪:৫৬ অপরাহ্ন |
উল্লাপাড়া প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় জুনিয়র দাখিল সার্টিফিকেট (জে.ডি.সি) পরীক্ষায় অনিয়ম করার দায়িত্বে থাকা কেন্দ্র সচিবসহ ৫ শিক্ষক কে বহিস্কার করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
বুধবার বেলা ১২ টার দিকে মাদ্রাসা শিক্ষা বোর্ডের আরবি ২য় পত্র পরীক্ষা চলাকালীন কয়রা ফাজিল ডিগ্রী মাদ্রাসা কেন্দ্রে দায়িত্বে থাকা পরীক্ষার্থীদের প্রশ্নপত্রের উত্তর বলে দেওয়া,এক অপর কে দেখে লেখার সুযোগ করে দেওয়ার বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা পরীক্ষিত হয় এসময় কেন্দ্র সচিব (কয়রা ফাজিল ডিগ্রি মাদ্রাসার সুপার) মওলানা শাহজাহান আলী, শাহাদাত হোসেন (দহকুলা মাদ্রাসা), খায়রুল ইসলাম (গয়হাট্টা বার আউলিয়া মাদ্রাসা),আব্দুর রাউব (ভাধালিয়া কান্দি দাখিল মাদ্রাসার) শিক্ষক কে বহিস্কার করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুজ্জামান জানান (জে.ডি.সি) পরীক্ষার পরিদর্শন করার সময় কয়রা কেন্দ্রে দেখতে পাই অসাধু উপায়ে কেন্দ্র সচিবসহ ৫ শিক্ষক কে পরীক্ষার্থীদের প্রশ্নপত্রের উত্তর বলে দেওয়া এবং এক অপর কে দেখে লেখার সুযোগ করে দিচ্ছে। এ অপরাধে তাদের কে বহিস্কার করা হয়েছে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com