শিরোনামঃ
রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ০৬-১১-২০১৯ ০৪:৫০ অপরাহ্ন |
উল্লাপাড়া প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ২ শীর্ষ ইয়াবা ব্যবসায়ী কে গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ। মঙ্গলবার রাতে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা ওসি তদন্ত গোলাম মোস্তফার নেতৃত্বে উপজেলার সলপ ইউনিয়নের কানসোনা ঘোষপাড়া গ্রামে অভিযান চালিয়ে এই গ্রামের আনসার আলীর ছেলে সাইফুল ইসলাম (২৩),আব্দুল আলিমের ছেলে নাজমুল হোসেন (১৯) কে আটক হয়। এসময় তাদের কাছ থেকে ৫২০ পিচ ইয়াবা পাওয়া যায়। এরআগে ৫ বোতল ফেনসিডিলসহ আলমনগর গ্রামের শুকুর আলীর ছেলে আব্দুর রহিম (৩৮) কে আটক করা হয়।
উল্লাপাড়া মডেল থানার উপপরিদর্শক রিপন কুমার সাহা এ তথ্য নিশ্চিত করে জানান গোপন সংবাদের মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে মাদক কার্বারীদের আটক করা হয় আটককৃতদের নামে উল্লাপাড়া মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। বুধবার দুপুরে জেলা জজের আদালতের মাধ্যমে গ্রেফতারকৃতদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com