উল্লাপাড়ায় হৃদরোগে আক্রান্ত হয়ে ইসলামী চিন্তাবিদ মওলানা কাওসারীর মৃত্যু
০৫ মে, ২০২৬ ০২:৫৮ অপরাহ্ন

  

উল্লাপাড়ায় হৃদরোগে আক্রান্ত হয়ে ইসলামী চিন্তাবিদ মওলানা কাওসারীর মৃত্যু

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
০৬-১১-২০১৯ ০৭:৩৫ পূর্বাহ্ন
উল্লাপাড়ায় হৃদরোগে আক্রান্ত হয়ে ইসলামী চিন্তাবিদ মওলানা কাওসারীর মৃত্যু

উল্লাপাড়া প্রতিনিধিঃ আর্ন্তজাতিক খ্যাতি সর্ম্পন্ন বক্তা,ইসলামী চিন্তাবিদ, আলহাজ মাওলানা রেজাউল করিম কাওছারী মারা গেছেন। বুধবার রাত ১টার দিকে তিনি সিরাজগঞ্জের বেলকুচিতে উপজেলার গাছ চাপরী জামে মসজিদে ইসলামী জালছায় ওয়াজ মাহফিলের সময় অসুস্থ হয়ে পড়েন। এসময় তাকে দ্রুত খাজা এনায়েতপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে মারা যান। রেজাউল করীম কাওছারী সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার কয়ড়া সড়াতলা গ্রামের মৃত আখেজ উদ্দিন খদগীরের পুত্র।

জনপ্রিয় এই ইসলামী বক্তা উল্লাপাড়ার পশ্চিম বামনগ্রাম দাখিল মাদ্রাসার সুপার হিসাবে কর্মরত ছিলেন। মাদ্রাসা শিক্ষকতার পাশাপাশি তিনি সারা দেশে ইসলামী জালছায় সু-মধুর কন্ঠে ওয়াজ মাহফিল করতেন। অল্পদিনে তিনি ইসলামী জালছায় ওয়াজ মাহফিল করে সারা দেশের মানুষের কাছে রেজাউল করিম থেকে মাওলানা রেজাউল করিম কাওছারীতে পরিনত হয়। ইসলামী যুক্তি তর্ক আর ছন্দের মাধ্যমে ইসলামী জালছায় ওয়াজ মাহফিল করে তিনি দেশের মানুষের কাছে ব্যাপক পরিচিতি ও ভালবাসা অর্জন করেন। তিনি সারা দেশে ইসলামী জালছায় ওয়াজ মাহফিল করতেন। অডিও,ভিডিও মাধ্যমে তার মাহফিলের বয়ান ছড়িয়ে পড়ে দেশ ব্যাপী। এ জন্য তিনি মানুষের কাছে এক নামে পরিচিত ছিলেন। সদা হাস্যউজ্জল এই মানুষটি সহজেই যে কাউকে আপন করে নিতেন। মৃত্য কালে তিনি স্ত্রী,২ছেলে, ২মেয়ে রেখে গেছেন। জনপ্রিয় এই মাওলানার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বুধবার বাদ যোহর উল্লাপাড়া উপজেলার কয়ড়া ফাজিল সিনিয়র মাদ্রাসা মাঠে তার জানাযা নামাজ অনুষ্ঠিত হবে। পরে তাকে গ্রামের বাড়ি কয়ড়া সরাতলা কবরস্থানে দাফন করা হবে।


রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ০৬-১১-২০১৯ ০৭:৩৫ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 3994 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com