শিরোনামঃ
রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ০৫-১১-২০১৯ ০৯:১১ অপরাহ্ন |
উল্লাপাড়া প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কৃষকের বাড়িতে গোয়াল ঘরে অগুন লেগে একটি ষাড় গরু ও ভেড়া পুড়ে মারা গেছে। আগুনে পুড়ে আহত হয়েছে আরো ৪টি ভেড়া। মঙ্গলবার মধ্যরাতে উপজেলার পূর্নিমাগাঁতী ইউনিয়নের পুঠিয়া গ্রামে কৃষক মন্টু সরকারের বাড়িতে এ ঘটনা ঘটে। জানা যায়,মঙ্গলবার দিবাগত-রাতে ওই কৃষকের গোয়াল ঘরে হঠাৎ আগুন লেগে যায়। আগুন মুহুর্তেই পুরো গোয়াল ঘরে ছড়িয়ে পড়ে। এতে একটি ষাড় গরু ও ভেড়া পুরে মারা যায়। আগুনে পুড়ে আহত হয়েছে গোয়ালে থাকা আরো ৪টি ভেড়া। আগুন দেখতে পেয়ে প্রতিবেশিরা দ্রুত ছুটে এসে তা নিয়ন্ত্রণ করে। অগুনে পুরো গোয়াল ঘরটি পুড়ে গেছে। স্থানীয়রা ধারনা করছে গোয়াল ঘরের কয়েল থেকে আগুনের সুত্রপাত। অসহায় দিন মজুর কৃষক মন্টু মিয়া গবাদিপশু পালন করে কোন রকম দিনাতিপাত করে আসছেন। এই অগ্নিকান্ডে তার অনেক বড় ক্ষতি হয়ে গেল বলে স্থানীয়রা উল্লেখ করেন।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com