সর্বকালের সেরা টি-টোয়েন্টি একাদশে সাকিব
০২ মে, ২০২৬ ১১:৫৭ অপরাহ্ন

  

সর্বকালের সেরা টি-টোয়েন্টি একাদশে সাকিব

নিউজরুম
০৫-১১-২০১৯ ১২:৫৬ অপরাহ্ন
সর্বকালের সেরা টি-টোয়েন্টি একাদশে সাকিব

আইসিসির নিষেধাজ্ঞার জন্য আগামী এক বছর সব ধরনের ক্রিকেট থেকে দূরে থাকতে হচ্ছে সাকিব আল হাসানকে। তবে অপ্রত্যাশিতভাবে দূরে থাকার সময়কালেও পেলেন সুখবর। সম্প্রতি সর্বকালের সেরা টি-টোয়েন্টি একাদশ তৈরি করেছে ভারতের অনলাইনভিত্তিক ক্রিকেট সংবাদমাধ্যম ক্রিকট্র্যাকার। আর সেই একাদশে জায়গা করে নিয়েছেন সাকিব।

জানা গেছে, গত ৩ নভেম্বর দিল্লীর অরুণ জেটলি স্টেডিয়ামে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হয় ভারত-বাংলাদেশ। আর এই ম্যাচটি আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসের হাজারতম টি-টোয়েন্টি ম্যাচ হয়ে দাড়ায়। সেই উপলক্ষে এই একাদশ তৈরি করে সংবাদমাধ্যম ক্রিকট্র্যাকার। 

সাকিব ছাড়াও সর্বকালের সেরা টি-টোয়েন্টি একাদশে আছেন-রোহিত শর্মা, ব্রেন্ডন ম্যাককালাম (উইকেটরক্ষক), বিরাট কোহলি, ইয়ন মরগান (অধিনায়ক), শোয়েব মালিক, শহীদ আফ্রিদি, রশিদ খান, লাসিথ মালিঙ্গা, উমর গুল, ইমরান তাহির।


নিউজরুম ০৫-১১-২০১৯ ১২:৫৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 235 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com