তাড়াশে বিশিষ্ট ব্যবসায়ী সাইফুলের বাবার ইন্তেকাল
১৮ জুন, ২০২৬ ১২:০১ অপরাহ্ন

  

   শিরোনামঃ

তাড়াশে বিশিষ্ট ব্যবসায়ী সাইফুলের বাবার ইন্তেকাল

স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ
০৪-১১-২০১৯ ০৭:৩৪ অপরাহ্ন
তাড়াশে বিশিষ্ট ব্যবসায়ী সাইফুলের বাবার ইন্তেকাল

আশরাফুল ইসলাম রনি:
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বারুহাস ইউনিয়নের কুসুম্বি গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী ও ঢাকাস্থ তাড়াশ সমিতির প্রতিষ্ঠাতা যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলামের বাবা ইনসাব আলী (৮৮) বার্ধক্যজনিত কারনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি........রাজিউন)।
সোমবার বিকাল সাড়ে চারটায় কুসুম্বী গ্রামের তার নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মঙ্গলবার সকাল ১০টায়  কুসুম্বী গ্রামে মরহুমের জানাযা অনুষ্ঠিত হবে। জানাযা শেষে মরহুমের লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
তিনি স্ত্রী, ৩ ছেলে ৩ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে স্থানীয় সাংসদ অধ্যাপক ডা. মো. আব্দুল আজিজ, সাবেক সাংসদ গাজী ম.ম আমজাদ হোসেন মিলন, উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি,  উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হক, উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক আফসার আলীসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

 


স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ০৪-১১-২০১৯ ০৭:৩৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 731 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com