শিরোনামঃ
সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি ০৪-১১-২০১৯ ০৪:৫০ অপরাহ্ন |
চৌহালী প্রতিনিধিঃ দেওয়ানগঞ্জ বাজারে রাকিব ইলেকট্রিক ও ষ্টক ব্যবসায়ীর ২টি দোকান আগুন লেগে পুড়ে গেছে বলে জানা যায়। জানা গেছে, সিরাজগঞ্জের চৌহালী উপজেলার বাঘুটিয়া ইউনিয়নে রেহাইপুখুরিয়া গ্রামে অবস্থানরত দেওয়ানগঞ্জ বাজারে আগুন লাগে। এতে চরনাকালিযা গ্রামের আঃ কাদের জোয়ারদারের ছেলে মোঃ এরশাদ ও আঃ বাতেন মাষ্টারের ছেলে আঃ আলিমের দোকান পুড়ে প্রায় ৯ লক্ষ টাকার ক্ষতি হয় । রাকিব ইলেকট্রনিক্র ব্যবসায়ী এরশাদ বলেন, আমার দোকানে ইলেকট্রনিক্র মালামাল,কম্পিউটার, ফটোকপি, সহ বহু দরনের মালামাল ছিল, গত৩রা নভেম্বর আনুমানিক ৯টা দিকে দোকান বন্ধ করে বাড়ি যাই, পরে দোকান আগুন লাগার সংবাদ পেয়ে দ্রুত চলে এসে আগুন নিবানোর চেষ্টা করেও তা সম্বাব হয়নি,তবে ইলেকট্রিক(বৈত্যতিক) সারকেট এর মাধ্যমে ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে। এতে আমার ১ লক্ষ টাকা নগদ সহ প্রায় ৭ লক্ষ টাকার ক্ষতি হয়। ষ্টক ব্যবসায়ী মোঃ শফিকুল বলেন,আমার ঘরে ১লক্ষ টাকার সরিষা ছিল, আগুন লেগে সবকিছু পুরে গেছে। ঘর মালিক আঃ আলিম বলেন, এ ঘটনাটি আমার প্রায় ১ লক্ষ টাকার ঘর পুরে গেছে। সবমিলিয়ে ক্ষয়খতির মোট পরিমান প্রায় ৯ লক্ষ টাকা।
দেওয়ানগঞ্জ বাজারে দোকানপাট পোড়ার ঘঁনার সঠিক তথ্য জানা না গেলেও এলাকাবাসির মাঝে চরম উৎকণ্ঠা ও চাঁপা ক্ষোভ বিরাজ করছে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com