উল্লাপাড়ায় মেছোবাঘ উদ্ধার
০৫ মে, ২০২৬ ০৪:০৮ অপরাহ্ন

  

উল্লাপাড়ায় মেছোবাঘ উদ্ধার

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
০৪-১১-২০১৯ ০৪:৪১ অপরাহ্ন
উল্লাপাড়ায় মেছোবাঘ উদ্ধার

রায়হান আলীঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সোমবার বিলুপ্তপ্রায় একটি মেছো বাঘ এলাকার করতোয়া নদীপাড়ের জংগলে অবমুক্ত করা হয়েছে। অবমুক্তকালে উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মোর্শেদ উদ্দীন আহমেদ, বন কর্মকর্তা শফিকুল ইসলাম ও উল্লাপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন জয় উপস্থিত ছিলেন।

প্রেসক্লাবের সাধারন সম্পাদক জয়নাল আবেদীন জয় জানান, রোববারর রাতে একটি মেছো বাঘ উপজেলার নেওয়ারগাছা গ্রামে মোঃ তোফাজ্জল হোসেনের বাড়িতে ঢোকে। বাঘটি দেখে বাড়িতে অবস্থানরত লোকজন ভয়ে চিৎকার করে। চিৎকার শুনে পার্শ^বর্তী লোকজন এসে মেছো বাঘটিকে পেটায়। আহত অবস্থায় তোফাজ্জল বাঘটিকে লোকজনের হাত থেকে উদ্ধার করে তার একটি ঘরে আটকিয়ে তাকে (জয়) খবর দেয়। সোমবার সকালে সম্পাদক জয়নাল আবেদীন জয় উপজেলা কর্মকর্তাকে নিয়ে মেছো বাঘটিকে উপজেলা প্রাণি সম্পদ কার্যালয়ে নিয়ে আসেন। এখানে বাঘটিকে চিকিৎসা দিয়ে করতোয়া নদীপাড়ের জংগলে অবমুক্ত করা হয়।

উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মোর্শেদ উদ্দীন আহমেদের সঙ্গে এ ব্যাপারে কথা হলে তিনি জানান, মেছো বাঘ এখন দেশ থেকে প্রায় বিলুপ্ত হয়ে যাচ্ছে। মেছো বাঘের আর দেখাই মেলে না। বাঘটি কোন বড় বন বা জংগল থেকে যেকোন উপায়ে বেরিয়ে এসেছে। এ বাঘ সাধারনত মাছ খেয়ে জীবন ধারণ করে থাকে। এটিকে চিকিৎসা দিয়ে এলাকায় করতোয়া নদীপাড়ের জংগলে ছেড়ে দেওয়া হয়েছে


রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ০৪-১১-২০১৯ ০৪:৪১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 382 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com