শিবগঞ্জে পাষান্ড স্বামী নজরুলের নির্যাতনে অতিষ্ট স্ত্রী কনিকা
০৪ মে, ২০২৬ ০৩:০০ অপরাহ্ন

  

শিবগঞ্জে পাষান্ড স্বামী নজরুলের নির্যাতনে অতিষ্ট স্ত্রী কনিকা

নিউজরুম
০৪-১১-২০১৯ ১১:২৭ পূর্বাহ্ন
শিবগঞ্জে পাষান্ড স্বামী নজরুলের নির্যাতনে অতিষ্ট স্ত্রী কনিকা

রবিউল ইসলাম রবিঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলার দেবচন্ডি গ্রামের পাশান্ড স্বামী নজরুলের নির্যাতনে অতিষ্ট অসহায় স্ত্রী কনিকা। জানা যায়, শিবগঞ্জ উপজেলার পীরব ইউনিয়নের দেবচন্ডি গ্রামের শমসের আলীর ছেলে নজরুল কর্তৃক নিজের বউ কনিকাকে মানহানীর চেষ্টার ঘটনা ঘটেছে। কনিকার দায়ের করা শিবগঞ্জ থানার জিডি সূত্রে জানা যায়, ২০০২ সালে জয়পুরহাট জেলার পাঁচবিবি থানাধীন ধরনজি গ্রামের মনির হোসেনের ছেলে সাইদের সাথে কনিকার বিবাহ হয়। বিবাহের পর হতে সাইদ কনিকার বাবার বাড়ীতে ঘরজামাই থাকতো। তাদের ঘড়ে একটি মেয়ে ও একটি ছেলে রয়েছে। সুখে সংসার করতে থাকলেও বাঁধা হয়ে দাড়ায় একই গ্রামের দুই সন্তানের জনক নারীলোভী নজরুল।

 

 

নজরুল কনিকাকে বিভিন্নভাবে  প্রলভন দেখিয়ে পালিয়ে নিয়ে গিয়ে ২০শে জুন ২০১০সালে বগুড়া জেলা নোটারী পাবলিকের কার্য্যালয় হাজির হয়ে সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। বিবাহের পর হতে তাদের সংসারে দ্বন্দ্ব কলহ বিরাজ করতে থাকে। এরই এক পর্যায়ে আগের স্বামী আবু সাইদ তার স্ত্রীর শোকে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। নজরুলের সাথে সংসার করা অবস্থায় কনিকার আগের পক্ষের সন্তানগুলোকে নজরুল কোন ভাবেই মেনে নিতে পারছিলোনা। এই নিয়ে বাঁধে তুমুল অশাত্তি। কোন উপায় না পেয়ে প্রতারক নজরুলের হাত থেকে বাঁচতে কনিকা বগুড়া জেলা নোটারী পাবলিকের কার্য্যলয়ে হাজির হয়ে ২০১৩ সালের ২২মে তালাক প্রদান করেন। তালাকের কাগজ পাওয়ার পর থেকে নজরুল আরও ক্ষিপ্ত হয় তার স্ত্রী কনিকার উপর। এরই এক পর্যায়ে স্থানীয় ভাবে বিচার সালিশের মাধ্যমে কনিকাকে পুনরায় নজরুলের সাথে সংসার করার জন্য এলাকার মাতব্বরা সিদ্ধান্ত দেওয়া।  

 

 

উভয়কে বাংলাদেশের মুসলিম বিবাহ আইনকে তোয়াক্কা না করে (দোড়রা) মেরে পুনরায় একই ইউনিয়নের জানগ্রামের কাজী আব্দুল মান্নান তাদেরকে ২৭ জুলাই ২০১৩ সালে পুনরায় নিকাহ্ করে দেয়। তাদের ঘড়ে এ সময় একটি পুত্র সন্তান জন্ম নেয়। পুনরায় তাদের মধ্যে বনিবনা না হওয়ায় বাঁধে দ্বন্দ্ব  কলাহ। এর পর থেকে নজরুল বিভিন্ন ভাবে তার স্ত্রী অসহায় কনিকাকে হয়রানি করতে থাকে। কনিকার কোন পুরুষ অভিভাবক না থাকায় নজরুল দিনে এবং রাতের আধাঁরে কনিকার বাড়িতে এসে বিভিন্ন ভাবে হুমকি ধামকি দিতে থাকে। হুমকি থামকি সহ্য করতে না পেরে কনিকা ২৭ অক্টোবর ২০১৯ ইং তারিখে শিবগঞ্জ থানায় উল্লিখিত ঘটনার বিবরণ দিয়ে একটি সাধারণ ডায়রী করে।

 

 

এ বিষয়ে জানতে চাইলে  কনিকা বলে, আমি ঐ কাপুরুষ, প্রতারক এবং নারীলোভীর সাথে কোন ভাবেও ঘড় সংসার করতে পরবোনা, সে আমাকে প্রতিনিয়ত হত্যার হুমকি দিচ্ছে এবং ফোনে অকথ্য ভাষায় গালিগালাজ করছে, আমি তার নির্যাতন থেকে বাঁচতে চাই। এবিষয়ে নজরুলের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি কোন ভাবেও আমার স্ত্রীকে ছাড়বোনা, আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে। বিষয়টি নিয়ে স্থানীয় চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিকের সাথে কথা বললে তিনি বলেন, ঘটনাটি আমি জানি, আগামী বৃহস্পতিবার উভয় পক্ষকে পরিষদে ডাকা হয়েছে। উভয়ের কথা শুনে আইনের মধ্যে থেকে বিষয়টি সমাধান করে দেওয়া হবে। জিডির বিষয়ে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান বলেন, এবিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। বিষয়টি নিয়ে এলাকার সাধারণ মানুষের মধ্যে ছিঃ ছিঃ রব উঠেছে।


নিউজরুম ০৪-১১-২০১৯ ১১:২৭ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 351 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com