শিরোনামঃ
রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ০৩-১১-২০১৯ ০৭:২১ অপরাহ্ন |
উল্লাপাড়া প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রোববার জেল হত্যা দিবস উপলক্ষে র্যালী বের করা হয়। উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে র্যালী অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফার নেতৃত্বে র্যালীতে অংশ নেন সাবেক উপজেলা চেয়ারম্যান এ্যাড.মারুফ বিন হাবীব, উল্লাপাড়া পৌর মেয়র এস.এম.নজরুল ইসলাম,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পান্না,অধ্যাপক ইদ্রিস আলী,পৌর কাউন্সিলর আমিরুল ইসলাম আরজু সহ প্রমূখ। উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয় থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলায় পরিষদে এসে শেষ হয়। এসময় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। দিবসটি পালন উপলক্ষে দুপুরে আওয়ামীলীগ কার্যালয়ে দোয়া অনুষ্ঠান এবং বিকেলে উল্লাপাড়া এইচ টি ইমাম পৌর উন্মুক্ত মঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com