বেলকুচিতে দুই ট্রাকে সংঘর্ষে ড্রাইভারসহ আহত-৪ (ভিডিও সহ) জহুরুল ইসলাম:
সিরাজগঞ্জের বেলকুচিতে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ড্রাইভারসহ ৪ জন আহত হয়েছে।
রবিবার সকালে বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়নের আমবাড়িয়া নামক স্থানে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতরা হলেন, উপজেলার রাজাপুর ইউনিয়নের সমেশপুর গ্রামের আলী আশরাফের ছেলে ট্রাক ড্রাইভার হাসান আলী (২৮), একই গ্রামের আব্দুল আজিজের ছেলে হালিম (৩০), ঠাকুরপাড়া গ্রামের মৃত সোলায়মানের ছেলে শরীফ (২৬) ও মাইঝাইল গ্রামের হাবিবের ছেলে জাহিদুল ইসলাম (৩৫)। পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা খবর পেয়ে আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা ২৫০ শয্যা বিশিষ্ট হসপিটালের চিকিৎসার জন্য প্রেরণ করে।
বেলকুচি থানা অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারুল ইসলাম জানান, দুই ট্রাকের সংঘর্ষে ৪ জন আহত হয়েছে। আমরা তাদের উদ্ধার করে সিরাজগঞ্জ বঙ্গমাতা ফজিলাতুন্নেছা হসপিটালে পাঠিয়েছি।
ঘাতক ট্রাক আটক করে থানা হেফাজতে রাখা হয়েছে।
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ০৩-১১-২০১৯ ০৬:৫০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে এবং 888 বার দেখা হয়েছে।