শিরোনামঃ
রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ০২-১১-২০১৯ ০৪:৪৯ অপরাহ্ন |
উল্লাপাড়া প্রতিনিধিঃ উল্লাপাড়ায় শনিবার সকালে ৪৮ তম জাতীয় সমবায় দিবস অনুষ্ঠিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে উপজেলা সমবায় অফিসের সামনে থেকে সমবায়ীরা পৌর শহরে বনাঢ্য র্যালি বের করে । র্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা চত্ত্বরে এসে শেষ হয় ।
পরে উপজেলা বিআরডিবি হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয় । উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান পান্না, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আলহাজ্ব গাজী খোরশেদ আলম, উপজেলা সমবায় অফিসার মোঃ মারুফ হোসেন, সমবায়ী মোঃ সজীব আহমেদ (সাংবাদিক), জাহিদ হোসেন প্রমুখ ।
অনুষ্ঠানে উপজেলার ১৬ জন সফল সমবায়ীকে সমবায় অফিস থেকে ক্রেস্ট প্রদান করা হয় ।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com