চৌহালীতে জাতীয় সমবায় দিবসে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
২৮ জুন, ২০২৬ ০৫:২৪ পূর্বাহ্ন

  

চৌহালীতে জাতীয় সমবায় দিবসে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি
০২-১১-২০১৯ ০২:৪০ অপরাহ্ন
চৌহালীতে জাতীয় সমবায় দিবসে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

চৌহালী প্রতিনিধিঃ বঙ্গবন্ধুর আদর্শ, সমবায়ে উন্নয়ন’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ৪৮তম জাতীয় সমবায় দিবস ২০১৯ উদযাপন উপলক্ষে সিরাজগঞ্জের চৌহালীতে  বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে চৌহালী সরকারি কলেজ, সমবায় অধিদপ্তরের সামনে পতাকা উত্তলন শেষে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। পরে উপজেলা পরিষদের সামনে এক আলোচনা সভার অনুষ্ঠিত হয়।  উপজেলা নির্বাহী অফিসার  দেওয়ান মওদুদ আহমদের সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ ফারুক হোসেন।

 


এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস  চেয়ারম্যান মোল্লা বাবুল আক্তার, বি আর ডিবি চেয়ারম্যান আবু সাইদ বিদ্যুত, সমবায় অফিসার লাবলু তালুকদার,মুক্তিযোদ্ধা হাক্কানি প্রমুখ। এছাড়াও আ’লীগ সহযোগী সংগঠনের নেতা, সাংবাদিকবৃন্ধ সমবায়ের বিভিন্ন সমিতির ব্যক্তিবর্গসহ গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।এতে বক্তারা বিভিন্ন দিকনির্দশনা মুলক  বক্তব্য রাখেন। 

 


সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি ০২-১১-২০১৯ ০২:৪০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 297 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com