বেলকুচিতে জাতীয় সমবায় দিবস পালিত (ভিডিও সহ) জহুরুল ইসলাম:
"বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ের উন্নয়ন" এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের বেলকুচিতে ৪৮তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার সকালে প্রসাশনের আয়োজনে বেলকুচি উপজেলা চত্ত্বর থেকে একটি র্যালী বের করা হয়। র্যালীটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা অডিটোরিয়ামে এসে শেষ হয়।
পরে জাতীয় সমবায় দিবস উপলক্ষে উপজেলা অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার সিফাত-ই-জাহানের সভাপতিত্বে ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাকির হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ-৫ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ আব্দুল মমিন মন্ডল।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম সাজেদুল, ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী শেখ, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি গাজী দেলখোশ আলী প্রামানিক, সাধারণ সম্পাদক ফজলুল হক সরকার, কৃষি অফিসার কল্যান প্রসাদ পাল, সমবায় অফিসার সিরাজুল ইসলামসহ আরও অনেকে।
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ০২-১১-২০১৯ ০২:২২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে এবং 724 বার দেখা হয়েছে।