শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা ০২-১১-২০১৯ ০২:২১ অপরাহ্ন |
জি, এম স্বপ্নাঃঐতিহ্যবাহী সলঙ্গা থানার প্রাণ কেন্দ্র ফাজিল ডিগ্রী মাদ্রাসা সংলগ্ন গাঢ়ুদহ নদীর তীরবর্তী ছায়া ঘেরা অত্যন্ত মনরোম পরিবেশে শিক্ষার আলো ছড়াচ্ছে মোস্তফা প্রি-ক্যাডেট স্কুল। নিম্ন, মধ্যবিত্ত হতে শুরু করে সুশিক্ষিত পরিবারের সন্তানদের শিক্ষার ভুবণ এ মোস্তফা প্রি-ক্যাডেট স্কুল। প্রতিষ্ঠানটিতে শুধু লেখাপড়াই নয়,শিশুদের মেধা বিকাশ ও বিনোদনের জন্যও তাদেরকে দিয়ে থাকেন বিশেষ শিক্ষা। সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া শিক্ষার মাধ্যমেও শিক্ষার্থীদের প্রতিভা বিকশিত করে মানুষ গড়ার অন্যতম বিদ্যাপীঠ হিসেবে তুলে ধরতে বদ্ধ পরিকর।
জাতীয় দিবস গুলোতেও শিক্ষার্থীদের নিয়ে হাতে নেন বিভিন্ন কর্মসুচী। প্রতিযোগীতা মুলক অনুষ্ঠানের মাধ্যমে শিশুদেরকে পুরষ্কৃত করে তাদের উৎসাহ, অনুপ্রেণাও দিয়ে থাকেন। আধুনিক যুগে নীতি জ্ঞান সম্পন্ন, বিজ্ঞান মনস্ক, জ্ঞানী,শারিরীক ও মানসিক ভাবে সুস্থ্য এবং সু-শিক্ষিত জাতী গঠনের প্রতিশ্রুতি দিয়ে আলো ছড়িয়ে সলঙ্গাকে আলোকিত করছেন প্রতিষ্ঠানে কর্মরত দায়িত্বশীল শিক্ষক /শিক্ষিকা সহ কর্মচারী বৃন্দ। স্কুলের অধ্যক্ষ মোস্তফা জামান বলেন, সলঙ্গা বাসীর সহযোগীতা নিয়ে মোস্তফা প্রি-ক্যাডেট স্কুল সাফল্যের সংখ্যায় ১২ তম বর্ষে পদার্পণ করলো। শুরু থেকে এ পর্যন্ত প্রতি বছরই প্রাথমিক সমাপনী পরীক্ষায় শত ভাগ পাশ সহ বৃত্তি পরীক্ষায় আশানুরুপ সংখ্যক শিক্ষার্থী বৃত্তি প্রাপ্ত হয়ে আসছে। ২০১৮ শিক্ষা বর্ষেও ৯ জন ছাত্র-ছাত্রী বৃত্তি লাভ করেছে।ভর্তিকৃত শিশুদের শিক্ষায় এগিয়ে নিতে এবং সলঙ্গায় শিক্ষার প্রদ্বীপ জালাতে সকলের সহযোগীতায় প্রতিষ্ঠান টিকে আরও একধাপ এগিয়ে নিতে তিনি বদ্ধ পরিকর।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com