চৌহালীতে জেএসসি ও জেডিসি নকল মুক্ত পরিবেশে পরিক্ষা অনুষ্ঠিত
২৯ এপ্রিল, ২০২৬ ০২:১১ পূর্বাহ্ন

  

চৌহালীতে জেএসসি ও জেডিসি নকল মুক্ত পরিবেশে পরিক্ষা অনুষ্ঠিত

সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি
০২-১১-২০১৯ ০২:১৩ অপরাহ্ন
চৌহালীতে জেএসসি ও জেডিসি নকল মুক্ত পরিবেশে পরিক্ষা অনুষ্ঠিত
চৌহালীতৈ প্রতিনিধিঃ  দেশব্যাপী জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা শুরু হয়েছে। দেশের বিভিন্ন স্থানে পরীক্ষার্থীদের সময়মতোই বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে ভিড় করতে দেখা গেছে। অনেক পরীক্ষার্থীকেই কেন্দ্রে পৌঁছে দিতে দেখা যায় অভিভাবকদের। আজ শনিবার সকাল ১০টায় জেএসসির প্রথম দিনে বাংলা এবং জেডিসির প্রথম দিনে কুরআন মাজিদ ও তাজভিদ পরীক্ষা শুরু হয়।
 
 
 
জেএসসি পরীক্ষা শেষ হবে আগামী ১১ নভেম্বর ও জেডিসি পরীক্ষা শেষ হবে আগামী ১৩ নভেম্বর। এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা ২৬ লাখ ৬১ হাজার ৬৮২ জন। এর মধ্যে ছাত্র ১২ লাখ ২১ হাজার ৬৯৫ জন এবং ছাত্রী ১৪ লাখ ৩৯ হাজার ৯৮৭ জন। ছাত্রের তুলনায় ছাত্রীর সংখ্যা দুই লাখ ১৮ হাজার ২৯২ জন বেশি।
 
 
 
চলতি বছর মোট কেন্দ্রের সংখ্যা দুই হাজার ৯৮২টি। মোট ২৯ হাজার ২৬২টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই পরীক্ষায় অংশ নিচ্ছে। এ বছর চৌহালীতে মোট ৬টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত কেন্দ্র  এ  আদর্শ  উচ্চ বিদ্যালয় ছাত্র/ছাত্রী সংখ্যা ৬৪৮ অনপস্থিত ১৯ জন,চৌহালী বালিকা উচ্চ বিদ্যালয় বি,  ছাত্র/ছাত্রী সংখ্যা ৬১৩ অনপস্থিত  জন, এনায়েতপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয়  ছাত্র/ছাত্রী সংখ্যা ৯১৪ অনপস্থিত ১৯ জন, এনায়েতপুর মেহের-উননেছা উচ্চ বিদ্যালয়  ছাত্র/ছাত্রী সংখ্যা ১২৪২ অনপস্থিত ১২ জন, চৌহালী খাষকাউলিয়া ছিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসা ১  ছাত্র/ছাত্রী সংখ্যা ৫৪৮ অনপস্থিত ১০৫জন, এনায়েত পুর ইসলামিয়া ফাজিল মাদ্রাসা ২  ছাত্র/ছাত্রী সংখ্যা ২৭৫ অনপস্থিত ১৭ জন, উপজেলা নির্বাহী অফিসার  দেওয়ান মওদুদ আহমেদ বলেন  চৌহালীতে নকল মুক্ত পরিবেশে পরিক্ষা হচ্চে।কেন্দ্র গোলতে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনাই*

সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি ০২-১১-২০১৯ ০২:১৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 634 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com