চৌহালীতে জাতীয় যুব দিবস পালিত
২৮ জুন, ২০২৬ ০৫:২৬ পূর্বাহ্ন

  

চৌহালীতে জাতীয় যুব দিবস পালিত

সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি
০১-১১-২০১৯ ০৫:৫১ অপরাহ্ন
চৌহালীতে জাতীয় যুব দিবস পালিত

‘দক্ষ যুবক গড়ছে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ – এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগন্জের চৌহালীতে জাতীয় যুব দিবস-২০১৯ পালিত হয়েছে। শুক্রবার ১ নভেম্বর ২০১৯, দিবসটি উপলক্ষে যুব উন্নয়ন অধিদপ্তর ও চৌহালী উপজেলা এক বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করে।র‍্যালীটি বাজারের গুরুত্বপূর্ন সড়ক প্রদিক্ষন করে উপজেলা চত্বরে কলেজ মাঠে এসে শেষ হয়।

পরে উপজেলা হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।চৌহালী উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান মওদুদ আহমেদ ‘র সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিতে ছিলেন চৌহালী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আ’লীগের সাধারণ সম্পাদক মো:ফারুক হোসেন,ভাইস চেয়ারম্যান ও যুবলীগের সাধারণ সম্পাদক মোল্যা বাবুল আক্তার ,আ’লীগ সহ সভাপতি হাবিবুর রহমান হাবিব, রশীদ বাবুল , খাষপুকুরিয়া ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মাসুম সিকদার , ছাত্রলীগের সভাপতি রহিম রেজা ও যুবউন্নয়ন অফিসের স্টাফ আব্দুল মজিদ প্রমুখ৷।

উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান বলেন , যুবরাই আগামী দিনের ভবিষ্যৎ। যুবকদের নেশা মুক্ত থেকে দেশ গড়নে অগ্রনী ভুমিকা পালন করার আহবান জানান।

এ সময় আরও উপস্থিত ছিলেন, চৌহালী থানার ওসি রাশেদুল ইসলাম বিশ্বাস ও মেহেদী হাসানসহ যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মচারীবৃন্দ


সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি ০১-১১-২০১৯ ০৫:৫১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 334 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com