কামারখন্দে সরকারি আদেশ অমান্য করে কোচিং সেন্টার পরিচালনা করায় ৯ শিক্ষকের অর্থদন্ড
২৭ অক্টোবর, ২০২৬ ১০:০১ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

কামারখন্দে সরকারি আদেশ অমান্য করে কোচিং সেন্টার পরিচালনা করায় ৯ শিক্ষকের অর্থদন্ড

মোঃ খায়রুল ইসলাম
০১-১১-২০১৯ ০৩:৪১ অপরাহ্ন
কামারখন্দে সরকারি আদেশ অমান্য করে কোচিং সেন্টার পরিচালনা করায় ৯ শিক্ষকের অর্থদন্ড
খাইরুল ইসলামঃ সিরাজগঞ্জের কামারখন্দে সরকারি আদেশ অমান্য করে কোচিং সেন্টার পরিচালনা করায় ৯ শিক্ষককে অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার সন্ধায় উপজেলার বিভিন্ন কোচিং সেন্টারে অভিযান চালিয়ে ৯ শিক্ষককে অর্থদন্ড প্রদান করে ভ্রাম্যমান আদালত। দন্ডপ্রাপ্ত শিক্ষকরা হলেন, উপজেলার চর ধইঞ্চি গ্রামের সৈকত, বড়ধুল গ্রামের মনিরুল ইসলাম, ইয়ামিন হোসেন, শরিফুল ইসলাম, কোনাবাড়ী  গ্রামের আজিজুল ইসলাম, সোহেল রানা, আলোকদিয়ার গ্রামের নাজমুল হক, তৌহিদুল ইসলাম এবং আব্দুল মোতালেব। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জাহাঙ্গীর আলম জানান, সরকারি আদেশ অমান্য করে  কোচিং পরিচালনা করায় ভ্রাম্যমান আদালত বসিয়ে উপজেলার বিভিন্ন কোচিং সেন্টারের ৯ শিক্ষককে ২শ’ টাকা করে জরিমানা করা হয়েছে।

মোঃ খায়রুল ইসলাম ০১-১১-২০১৯ ০৩:৪১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 968 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com