কামারখন্দে নারী মাদক ব্যবসায়ীর কারাদন্ড
২৭ অক্টোবর, ২০২৬ ০১:০৫ অপরাহ্ন

  

   শিরোনামঃ

কামারখন্দে নারী মাদক ব্যবসায়ীর কারাদন্ড

মোঃ খায়রুল ইসলাম
০১-১১-২০১৯ ০৩:৩৭ অপরাহ্ন
কামারখন্দে নারী মাদক ব্যবসায়ীর কারাদন্ড
খাইরুল ইসলামঃ সিরাজগঞ্জের কামারখন্দে সাবিনা খাতুন (৩২) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে  কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। সাবিনা উপজেলার জামতৈল গ্রামের সাইফুল  ইসলামের স্ত্রী। বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টার দিকে অভিযান চালিয়ে নারী মাদক  ব্যবসায়ী সাবিনার বাড়ী থেকে তাকে আটক করে উপজেলা প্রশাসন, জেলা  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও থানা পুলিশের যৌথ টিম। উপজেলা নির্বাহী  কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জাহাঙ্গীর আলম জানান, গোপন সংবাদের  ভিত্তিতে নারী মাদক ব্যবসায়ী সাবিনার বাড়ীতে অভিযান চালিয়ে তার কাছে  থাকা ৫ গ্রাম গাঁজা উদ্ধার এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে ১৫ দিনের  বিনাশ্রম কারাদন্ড ও ২শ’ টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে। অভিযানে জেলা  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিদর্শক ইব্রাহিম খলিল, কামারখন্দ থানার  পিএসআই রওশানুল খাবির প্রমুখ উপস্থিত ছিলেন

মোঃ খায়রুল ইসলাম ০১-১১-২০১৯ ০৩:৩৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 556 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com