শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ৩১-১০-২০১৯ ০৭:৩২ অপরাহ্ন |
আশরাফুল ইসলাম রনি:‘সকলের হাত-পরিচ্ছন্ন থাক’ এবং “সকলের জন্য স্যানিটেশন – নিশ্চিত হোক সুস্থ জীবন” এই শ্লোগান সামনে নিয়ে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে সিরাজগঞ্জের তাড়াশে। এ উপলক্ষে যৌথভাবে বর্ণাঢ্য র্যালী এবং আলোচনাসভার আয়োজন করে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর।
বৃৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসকের কার্যালয়ের সামনের চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে শেষে হয় এবং আলোচনাসভায় অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ওবায়দুল্লাহ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন খান।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহাদৎ হোসেন, জনস্বাস্থ্য প্রৌকশলী মেহেদী হাসান, উপজেলা সমবায় কর্মকর্তা জুলফিকার আহমেদ, উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি মহসীন আলী, কোষাধ্যক্ষ সোহেল রানা সোহাগ, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আব্দুল বারিক খন্দকারসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ। আলোচনা সভা শেষে ছাত্র/ছাত্রীদের উদ্দেশ্যে হাত ধোয়া দিবসে ভিডিও প্রদর্শন করা হয়।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com