শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা ৩১-১০-২০১৯ ০২:৩৪ অপরাহ্ন |
সলঙ্গা প্রতিনিধি: সলঙ্গা থানার হাটিকুমরুল রোড গোল চত্বর এলাকা হতে মনিরুল (২২) ও তুহিন (২১) নামে ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ। তাদের বাড়ি দিনাজপুরের বিরামপুর উপজেলায়। বৃহ:বার ভোর ৫ টার দিকে তাদেরকে ফেন্সিডিল সহ আটক করা হয়। হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আকতারুজ্জামান জানান,গোপন সংবাদের ভিত্তিতে উল্লেখিত সময় ও স্থানে অভিযান চালিয়ে নওগাঁ সাপাহার হতে ঢাকাগামী যাত্রীবাহী বাস বরেন্দ্র এক্সপ্রেস ( ঢাকা - মেট্রো-ব-১৪-৭২০০) তল্লাশি করলে তাদের থেকে ৬৮ বোতল ফেন্সিডিল পাওয়া যায়।আসামীদের বিরুদ্ধে সলঙ্গা থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com