শিরোনামঃ
সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি ২৯-১০-২০১৯ ০৮:৫৮ অপরাহ্ন |
চৌহালী প্রতিনিধিঃ সিরাজগঞ্জের এনায়েতপুরে যমুনায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অপরাধে ৫ জেলেকে গ্রেফতারের পর ৫ দিনের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। সিরাজগঞ্জ থেকে আসা নির্বাহী ম্যাজিস্ট্রেট লিয়াকত সালমানের নেতৃত্বে চলা ভ্রাম্যমান আদালতে এই রায় প্রদান করেন। দন্ডপ্রাপ্তরা হলো থানার বেতিলের মৃত আবুল মোল্লার ছেলে আব্বাস মোল্লা (৩৫), হামিদ মোল্লার ছেলে ছাত্তার হোসেন (২৫), গোলাম ব্যাপারীর ছেলে সোলেমান হোসেন (৩২), বেলকুচির বেলির চরের আব্দুল সরকারের ছেলে বৃদ্ধ আবুল হোসেন সরকার (৬৫) এবং ক্ষিদ্রমাটিয়ার মহির উদ্দিন মন্ডলের ছেলে সিরাজুল মন্ডল (৩০)। এদেরকে মঙ্গলবার সকালে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
অভিযানে অংশ নেয়া চৌহালী উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী শফিকুল ইসলাম শফি জানান, সোমবার রাত ভর নির্বাহী ম্যাজিস্ট্রেট লিয়াকত সালমানের নেতৃত্বে চৌহালী-এনায়েতপুরের যমুনা জুড়ে অভিযান পরিচালনা করা হয়। তখন ৩ কেজি ইলিশ, ১০ হাজার মিটার জাল সহ ঐ ৫ জেলেকে গ্রেফতার করা হয়। পরে জাল গুলো পুড়িয়ে দেবার পাশাপাশি মাছ গুলো স্থানীয় এতিম খানায় বিতরন এবং আটককৃতদের প্রত্যেককে ৫ দিন করে কারাদন্ড দেয়া হয়। এসময় উপজেলা মৎস্য অফিসার আতাউর রহমান উপস্থিত ছিলেন।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com