বেলকুচিতে ১ লাখ মিটার জাল ধ্বংস
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
২৯-১০-২০১৯ ০৭:০১ অপরাহ্ন
|
|
বেলকুচিতে ১ লাখ মিটার জাল ধ্বংস
জহুরুল ইসলাম:
সরকার ঘোষিত নিষিদ্ধ সময়ে মা ইলিশ আহরণ বন্ধে সিরাজগঞ্জের বেলকুচিতে অভিযান চালিয়ে ১ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। পরে, আটক হওয়া জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
উপজেলা মৎস্য অফিসের পরিচালনায় ও বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার নৌপুলিশের সহযোগীতায় যমুনা নদীতে মা ইলিশ রক্ষায় অভিযান চালায়। অভিযানে জব্দকৃত ১ লাখ মিটার জাল ক্ষিদ্রমাটিয়া নদীর ঘাটে জনসম্মুখে আগুনে পুরিয়ে ধ্বংস করা হয়েছে। জব্দকৃত ইলিশ মাছ বেলকুচি উপজেলার বিভিন্ন মাদ্রাসা ও লিল্লাহ বোডিংয়ে বিতরণ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা আইয়ুব আলী, বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার নৌপুলিশের এস,আই মাহমুদুল হোসেন, এ,এস,আই নুর আলম মিয়া, পুলিশ সদস্য ও মৎস্য অফিসের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ২৯-১০-২০১৯ ০৭:০১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 943 বার দেখা হয়েছে।
পাঠকের ফেসবুক মন্তব্যঃ