উল্লাপাড়ায় গরুচোরের আতঙ্কে ঘুমাতে পারছেন না খামারিরা
০৫ মে, ২০২৬ ০৭:৩৭ অপরাহ্ন

  

উল্লাপাড়ায় গরুচোরের আতঙ্কে ঘুমাতে পারছেন না খামারিরা

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
২৮-১০-২০১৯ ০৯:৩৮ অপরাহ্ন
উল্লাপাড়ায় গরুচোরের আতঙ্কে ঘুমাতে পারছেন না খামারিরা

উল্লাপাড়া প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় গরুচোরের আতঙ্কে রাতে ঘুমাতে পারছেন না খামারিরা। গরু চোরের হাত থেকে বাঁচাতে রাত জেগে গরু পাহারা দিতে হচ্ছে খামারিদের। উপজেলার বিভিন্ন এলাকায় গভীররাতে সঙ্ঘবদ্ধ একটি দল ডাকাতদের আদলে অস্ত্রসস্ত্র নিয়ে গরু চুরি করছে। গরু নেওয়ার সময় কেউ বাঁধা দিলে তাদের মারাত্মকভাবে জখম অথবা প্রাণে মেরে ফেলতেও এরা পরোয়া করেনা । এরআগে এমন ঘটনা উল্লাপাড়ায় বিভিন্ন এলাকায় ঘটেছে। শনিবার রাতে উপজেলার উধুনিয়া ইউনিয়নের তেলিপাড়া গ্রামের জাবেদ আলীর বাড়ি থেকে ৭টি গরু চুরি হয়ে গেছে। গোয়াল ঘরের তালা ভেঙ্গে চোরেরা এসব গরু চুরি করে ট্রাকে তুলে নিয়ে যান। চুরি যাওয়া গরুর মূল্য প্রায় ৪ লাখ টাকা বলে দাবি করেছেন জাবেদ আলী। এব্যাপারে রোববার উল্লাপাড়া মডেল থানায় জাবেদ আলী একটি জিডি করেছেন। প্রসঙ্গতঃ গত দু’মাস ধরে উল্লাপাড়ার চলনবিল বেষ্টিত এলাকায় গরু চুরি বেড়ে গেছে। গত মাসের দ্বিতীয় সপ্তাহে উপজেলার সলপ গ্রামের লাভলু মিয়ার দু’টি ষাড় চুরি হয়ে গেছে। দু’দিনের ব্যবধানে বেতবাড়ী গ্রামের মোঃ ভাষা সরকারের দু’টি গরু চুরি যায়। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে উপজেলার শ্রীবাড়ী গ্রামের আব্দুল হান্নানের তিনটি এবং আব্দুল লতিফের তিনটি গরু একই রাতে চুরি হয়ে যায়। প্রায় রাতেই এমন গরু চুরির খবর পাওয়া যাচ্ছে। একটি সংঘবদ্ধ চোরের দল এসব গরু চুরি করছে বলে গরু মালিকদের ধারনা। এ ব্যাপারে উল্লাপাড়া মডেল থানায় যোগাযোগ করলে ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) গোলাম মোস্তফা জানান, বিভিন্ন স্থানে গরু চুরির খবর পুলিশ জানতে পেরেছে। সংশ্লিষ্ট এলাকাগুলোতে ইউপি চেয়ারম্যানের সহযোগিতায় গ্রাম পুলিশ ও গরু পালকদের সমন্বয়ে একটি কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। এই কমিটি রাত জেগে গ্রামগুলোতে পাহাড়া দিবে। এতে সহযোগিতা করবে উল্লাপাড়া থানা পুলিশ।


রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ২৮-১০-২০১৯ ০৯:৩৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 774 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com