গুড নেইবারস্ এর আয়োজনে স্বাস্থ্য সচেতনতা ক্যাম্পেইন অনুষ্ঠিত সলঙ্গা প্রতিনিধিঃ সিরাজগঞ্জের সলঙ্গায় নিরাপদ পানি ও সেনিটেশন বিষয়ক স্বাস্থ্য সচেতনতা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।গতকাল সোমবার বেলা ১১টার দিকে নলকা ইউপির বোয়ালিয়ার চর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ক্যাম্পেইনে সভাপতিত্ব করেন,উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমির হোসেন। বেসরকারী উন্নয়ন সংস্থা গুড নেইবারস্ বাংলাদেশ নলকা সিডিপি ক্যাম্পেইনটির আয়োজন করেন।
অনুষ্ঠানে সন্মানীত অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, আইজি অফিসার মোঃ সাইফুল ইসলাম,বিদ্যালয়ের সভাপতি সেলিম রেজা, শিক্ষক আব্দুস সালাম,বেলাল হোসেন, নাজমা খাতুন,ফ্যাসিলিটেটর রেজাউল করিম,ড্রীম স্কুল টিচার আরিফুল ইসলাম, আব্দুল বাতেন,অভিভাবক বিউটি খাতুন,হ্যাপি প্রমুখ। শেষে রেলি, হ্যান্ড ওয়াশ, ক্যাপ ও নাস্তা বিতরনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।