শিরোনামঃ
সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি ২৮-১০-২০১৯ ০৬:৪২ অপরাহ্ন |
আব্দুল লতিফঃ সিরাজগঞ্জের চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেয়ান মওদুদ আহমেদের সরকারি মোবাইল নম্বর-০১৭৩৩৩৩৫০৩৮ ‘ক্লোন’ করে রোববার রাতে চাঁদা দাবি করেছে দুর্বৃত্তরা। এ বিষয়ে রাত পৌনে ১০টার দিকে ইউএনও ফেসবুকে একটি স্ট্যাটাসও দিয়েছেন। চৌহালী ইউএনও দেয়ান মওদুদ আহমেদ জানান, তার ব্যবহৃত সরকারি মোবাইল নম্বর থেকে ইউএনও পরিচয় দিয়ে একটি মাদ্রাসা শিক্ষককে ফোন করে দুর্বৃত্তরা।
এ সময় তারা ল্যাপটপ কেনার জন্য ওই শিক্ষকের নিকট চাঁদা দাবি করে। বিষয়টি ওই শিক্ষকের সন্দেহ হলে তিনি ইউএনওর সঙ্গে সরাসরি যোগাযোগ করলে প্রতারণার বিষয়টি ধরা পড়ে। পরে সাবধানতার জন্য মোবাইল ফোন ‘ক্লোন’ হওয়ার বিষয়টি ফেসবুক আইডিতে স্ট্যাটাসের মাধ্যমে জানিয়ে দেয়া হয়েছে। ওই স্ট্যাটাসে তার ব্যবহৃত সরকারি মোবাইল ফোন নম্বর থেকে কল করলে টাকা লেনদেন না করার জন্য বলা হয়েছে। এ বিষয়ে চৌহালী থানার ওসি রাশেদুল ইসলাম বিশ্বাস জানান, ইউএনও তার সরকারি মোবাইল ফোন নম্বর ক্লোনের বিষয়টি মোবাইলে জানিয়েছেন। এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com